Site Logo

বাসকে ওভার টেক করতে গিয়ে রেড রোডে ভয়ঙ্কর দুর্ঘটনা

EBBS Desk·
বাসকে ওভার টেক করতে গিয়ে রেড রোডে ভয়ঙ্কর দুর্ঘটনা

রেড রোডে ফোর্ট উইলিয়ামের সামনে পথদুর্ঘটনায় (Road Accident) আহত এক স্কুটিচালক। বাটানগর–ধর্মতলা রুটের একটি যাত্রীবাহী বাস ধর্মতলার দিকে যাওয়ার সময় একটি স্কুটারকে ধাক্কা মারে। বাসটিকে ওভারটেক করার সময় স্কুটারটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের চাকার নীচে ঢুকে পড়ে।

Sponsored

Sranchi In Article

স্কুটারে দু' জনের মধ্যে একজন গুরুতর আহত হন। তাঁকে তৎক্ষণাৎ উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংশ্লিষ্ট বাসটিকে আটক করে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, বাসটিকে স্কুটি ওভারটেক করতে গিয়েই বাসের চাকার নীচে ঢুকে যায় স্কুটি। আরও পড়ুন: মোদির রাজ্যে দুধে ডিটারজেন্ট-ইউরিয়া! জানতে সময় লাগল ৫ বছর!

Sponsored

Merlin In Article

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসেও রেড রোডে একটি গুরুতর দুর্ঘটনা ঘটে। সেবার কুয়াশাচ্ছন্ন অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবোঝাই লরি রাস্তার পাশের রেলিংয়ে ধাক্কা মারে। দুর্ঘটনায় রেলিংয়ের একাংশ ক্ষতিগ্রস্ত হয় এবং লরিটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। লরিচালক গাড়ির ভিতরে আটকে পড়েন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লরির জানলা কেটে তাঁকে উদ্ধার করে।

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

Related Articles

More from শিরোনাম

View All →