মোদির পাগড়িতে পশ্চিমী নকশার আধিক্য: প্রজাতন্ত্র দিবসে বৈচিত্রের মধ্যে ঐক্যের বার্তা

উত্তর ভারতে যেভাবে আনন্দের অনুষ্ঠান মানেই পাগড়ির প্রচলন, স্বাধীনতা দিবস থেকে প্রজাতন্ত্র দিবসে সেভাবেই পাগড়িকে নিজের ‘আইডেনটিটি’ করে নিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ৭৭ তম প্রজাতন্ত্র দিবসে তাঁর মাথায় উঠল রঙবেরঙের কাপড়ের পাগড়ি (turban)। বৈচিত্রের মধ্যে ঐক্যের বার্তা তুলে ধরতে গিয়েও বেশিরভাগটাই পশ্চিমী ও উত্তর ভারতের সংস্কৃতিতে আটকে পড়লেন দেশের প্রধানমন্ত্রী (Prime Minister of India)।
Sponsored

এদিন প্রধানমন্ত্রীর পরনে ছিল গাঢ় নীল কুর্তা, সাদা চুড়িদার এবং তার উপরে হালকা আকাশি জ্যাকেট। কিন্তু এসবকে ছাপিয়ে যায় তাঁর পাগড়ি। রেশমের তৈরি ওই পাগড়িতে ছিল টাই অ্যান্ড ডাইয়ের কাজ। নানা উজ্জ্বল রঙের সোনালি জরিতে তৈরি নকশা পাগড়িটিকে করে তোলে আরও আকর্ষণীয়। মেরুন, বেগুনি, গোলাপি, সবুজ, হলুদ ও নীল রঙের উপর সোনালি রঙে আঁকা ময়ূরের পালকের মোটিফ (motif) নজর কাড়ে। এই ধরনের নকশা সাধারণত রাজস্থানের শিল্পকর্মেই বেশি দেখা যায়। পাগড়ি বাঁধার ভঙ্গিতেও ছিল রাজস্থানের যোধপুরের ছোঁয়া।
পাগড়ির শেষ অংশে ছিল সবুজ-মেরুণ কাপড়ে এমব্রয়ডারি কাজ। এই পুচ্ছ (tail) অংশটি লম্বা রেখে রাজপুতদের সংস্কৃতির বার্তা দেওয়ার চেষ্টা করেন মোদি (Narendra Modi)। মহারাষ্ট্র বা রাজস্থানে এই ধরনের লম্বা পুচ্ছযুক্ত পাগড়ি (turban) দিয়ে জাতিগত উঁচু নিচুকে বোঝানো হয়।
আরও পড়ুন : প্রজাতন্ত্র দিবসের অভিবাদন গ্রহণ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর: প্রধান অতিথি দুই ইউরোপীয় শীর্ষ নেতৃত্ব
গত কয়েক বছর ধরে সাধারণতন্ত্র দিবসে মোদির শিরোসজ্জায় বারবার উঠে এসেছে তাঁর নিজের রাজ্য গুজরাত কিংবা প্রতিবেশী রাজস্থানের প্রভাব। তবে ২০২২ সাল ব্যতিক্রমী ছিল, সেই বছর তিনি বেছে নিয়েছিলেন উত্তরাখণ্ডের ঐতিহ্যবাহী টুপি। এবছরও অবশ্য সেই পশ্চিমী সংস্কৃতির বার্তা পেশের ব্যতিক্রম হল না।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
2h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
3h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
6h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
19h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
19h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
19h ago
More from শিরোনাম
View All →
সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
20h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
20h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
20h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
21h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
22h ago
