ট্রান্সজেন্ডার বলে CEO অফিসে অপমান, সম্মান দিয়েছেন মমতা: ধর্নামঞ্চে আবেগাপ্লুত রিয়া

পেশায় শিক্ষিকা। কিন্তু তৃতীয় লিঙ্গের মানুষ বলে সিইও (CEO) অফিসে অপমানিত হতে হয়। কিন্তু সম্মান দিয়েছেন তৃণমূল সভানেত্রী। সোমবার, মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নামঞ্চে ভাষণ দেওয়ার সুযোগ পেয়ে আবেগে ভাসলেন রিয়া সরকার (Ria Sarkar)। বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভূয়সী প্রশংসা করে রিয়া বলেন, “বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র মানুষ যিনি জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ ভেদ না করে সকল মানুষকে সমান সম্মান ও অধিকার দিয়েছেন।“
Sponsored

ডায়মন্ড হারবারে সমলিঙ্গের যুগলকে সংবর্ধনা দেওয়া ব্যবস্থা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সবচেয়ে বড় চমক তৃণমূলের রাজ্যসভার প্রার্থী তালিকায়। তৃণমূলের প্রতিনিধি হয়ে রাজ্যসভায় গেলেন সুপ্রিম কোর্টের সমকামী সিনিয়র আইনজীবী মেনকা গুরুস্বামী। আর এবার মুখ্যমন্ত্রীর ধর্না মঞ্চে বক্তা ট্রান্সজেন্ডার রিয়া সরকার।
এদিন মঞ্চে নিজের অভিজ্ঞতা প্রসঙ্গে রিয়া (Ria Sarkar) জানান, “কিছুদিন আগে শিক্ষক সমাজের প্রতিনিধিরা মুখ্য নির্বাচনীয় আধিকারিকের সঙ্গে দেখা করতে সিইও অফিসে গিয়েছিলেন। কিন্তু আগরওয়াল বাবু তাঁদের সঙ্গে দেখা করেননি। ঘণ্টার পর ঘণ্টা তাঁদের অপেক্ষা করতে হয়। কেউ জল পর্যন্ত দেয়নি। আমিও গিয়েছিলাম। বলেছিলাম আমার বাচ্চাদের মাধ্যমিক পরীক্ষা। তৃতীয় লিঙ্গের মানুষ বলে কমিশনের অপমান করেছিল আমাকে। বলেছিলাম, আগে মানুষ হন তারপর কমিশনের তাবেদারি করবেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র মানুষ যিনি জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ ভেদ না করে সকল মানুষকে সমান সম্মান ও অধিকার দিয়েছেন।“ কথা বলতে গিয়ে আবেগে গলা বুজে আসে রিয়ার।
এর পরে বলতে উঠে তৃণমূলের যুব নেতা সুদীপ রাহা বলেন, “আজকে ভারতে একটা ইতিহাস তৈরি হল। এই মঞ্চ থেকে ধর্ম-বর্ণ লিঙ্গ সবকিছুর বেড়াজাল ভেঙে গিয়েছে। আমরা বিজেপির মতো নয়, বেটি বাঁচাও বেটি পড়াও পাতা জুড়ে বিজ্ঞাপন কিন্তু কেউ কোনও সুবিধা পায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ সালে যখন মুখ্যমন্ত্রী হয়ে এলেন তখন কৃষ্ণনগর কলেজের একজন অধ্যক্ষ হয়েছিলেন মানবী বন্দ্যোপাধ্যায়ও তিনি ট্রান্সজেন্ডার কমিউনিটি থেকেও এসেছিলেন। সিপিএম কোনদিনও ফিরেও তাকায়নি, যিনি তাকিয়েছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়।“
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
14h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
17h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
20h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
21h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1d ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
