Site Logo

IPL: স্বামীর খেলায় আবেগপ্রবণ প্রিয়া, সাজঘর থেকেই পরিবারের সঙ্গে দেখা করলেন রিঙ্কু

EBBS Desk·
IPL: স্বামীর খেলায় আবেগপ্রবণ প্রিয়া, সাজঘর থেকেই  পরিবারের সঙ্গে দেখা করলেন রিঙ্কু

নাইটদের দ্বিতীয় জয়ের নায়কও রিঙ্কু সিং(Rinku Singh)। ইডেন থেকে একানা রিঙ্ক ছন্দ ফিরতেই জয়ে ফিরেছে কেকেআর(KKR)। তবে রবিবার রাতের ইনিংসটা রিঙ্কুর (Rinku Singh) জন্য আরও স্পেশ্যাল হয়ে থাকল। হবু স্বামীর খেলার সাক্ষী থাকলেন প্রিয়া সরোজ(Priya Saroj)।

Sponsored

Sranchi In Article

রবিবার লখনউয়ের একানা স্টেডিয়ামে কেকেআরের ম্যাচ দেখতে এসেছিলেন তাঁর স্ত্রী প্রিয়া সরোজ।গোটা ম্যাচে দারুন উপভোগ করেন সপা সাংসদ। খেলা শেষে প্রিয়া কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন। প্রয়াত শ্বশুর খানচন্দ সিংয়ের কথা বলেন সরোজ। রিঙ্কু বাগদত্তা প্রিয়া বলেন, “আজ আমি খুব খুশি। আজ ও (রিঙ্কু) শ্বশুরমশাইয়ের জন্যই এই ইনিংসটা খেলল। আজ শ্বশুরমশাইয়ের কথা খুব মনে পড়ছে। এই ইনিংসটা ওঁর জন্যই।”

ম্যাচ শেষে ড্রেসিংরুমে সুনীল নারিনের সঙ্গে দেখা করলেন রিঙ্কুর বোন। । ভিডিয়ো কলে ছিলেন রিঙ্কুর মা ও বোনের সঙ্গে নারিনের সঙ্গে দেখা করিয়ে দেন। নারিনের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন তাঁরা। প্রথমেই ম্যাচ জয়ের জন্য শুভেচ্ছা জানান তাঁরা। নারিনকে ‘হ্যালো, ভাইয়া’বলেন রিঙ্কুর বোন । কিন্তু নারিন যেহেতু হিন্দি বোঝেন না, সঙ্গে সঙ্গেই ভুল শুধরে দেন রিঙ্কু। বোনকে বলেন, ‘ভাইয়া নয়, ব্রাদার বলো।’

 

ম্যাচের সেরা হয়ে কেকেআরের সহ অধিনায়ক বলেন, ‘‘এই ছন্দটাই ধরে রাখতে হবে। বলেছিলাম, একটি করে ম্যাচ ধরে এগোব। সুপার ওভারে জয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। আমরা দেখিয়ে দিলাম, চাপের মুহূর্তেও মাথা ঠান্ডা রাখলে ম্যাচজেতা যায়।’’ দু ম্যাচ জয় পেয়ে চাঙ্গা নাইট শিবির। পয়েন্ট তালিকাতেও উন্নতি করছে। রাহানের দল বিশ্বাস করছে এখান থেকেই প্লে অফ সম্ভব।

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →