Site Logo

আবার লাচেন যাত্রা:  ফের খুলল গুরুদোংমার যাওয়ার পথ

EBBS DESK·
আবার লাচেন যাত্রা:  ফের খুলল গুরুদোংমার যাওয়ার পথ

দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে আবার খুলে গেল নর্থ সিকিমের (North Sikkim) লাচেন  যাওয়ার রাস্তা (Lachen route reopened )। ভয়াবহ বৃষ্টি ও ধসে ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকে এই রুট বন্ধ ছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পর্যটকদের জন্য আবার পারমিট দেওয়া শুরু হয়েছে। ফলে নর্থ সিকিমে ভ্রমণের পরিকল্পনা করা পর্যটকদের জন্য সুখবর মিলল।

Sponsored

Sranchi In Article

২০২৫ সালের জুন মাসে প্রবল বৃষ্টি এবং একাধিক ভূমিধসের কারণে উত্তর সিকিমের বিভিন্ন রাস্তা ও সেতু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেই সময় লাচেন , লাচুং -সহ একাধিক উচ্চ পার্বত্য পর্যটন কেন্দ্রের সঙ্গে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। দীর্ঘ মেরামতির পর অবশেষে সেই যোগাযোগ ব্যবস্থা আবার স্বাভাবিক হতে শুরু করেছে।

লাচেন (Lachen) মূলত বিখ্যাত গুরুদোংমার লেক (Gurudongmar Lake) যাওয়ার প্রবেশদ্বার হিসেবে পরিচিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৭ হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই হ্রদ ভারতের অন্যতম উচ্চতম লেক এবং নর্থ সিকিমের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। রাস্তা খুলে যাওয়ায় এবার আবার পর্যটকেরা সহজেই লাচেন হয়ে গুরুদোংমার লেকের দিকে যেতে পারবেন।

উত্তর সিকিমের জেলা শাসক অনন্ত জৈন জানিয়েছেন, চুংথাং থেকে লাচেন পর্যন্ত রাস্তা এতদিন বন্ধ ছিল মূলত ওই রুটের শেষ সেতুর নির্মাণকাজ চলার কারণে। সম্প্রতি সেখানে প্রায় ৪০০ ফুট দীর্ঘ একটি নতুন সেতুর কাজ সম্পূর্ণ হয়েছে এবং সেটির উদ্বোধনের পর থেকেই যান চলাচল আবার শুরু করা সম্ভব হয়েছে।

তবে নিরাপত্তার স্বার্থে কিছু বিশেষ নির্দেশিকাও জারি করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সেতুগুলির প্রস্থ তুলনামূলকভাবে কম হওয়ায় একবারে একটি গাড়িকেই সেতু পার হওয়ার অনুমতি দেওয়া হবে। একসঙ্গে দুটি গাড়ি চলাচল করলে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হতে পারে এবং তা প্রযুক্তিগত দিক থেকেও ঝুঁকিপূর্ণ।

চালকদের সেতুর নির্ধারিত ওজনসীমা মেনে চলার পাশাপাশি একটি গাড়ি সেতু পার হওয়ার পর কিছুটা সময়ের ব্যবধান রেখে পরবর্তী গাড়িকে উঠতে বলা হয়েছে। এই নিয়ম মেনে চললেই নিরাপদে যাতায়াত সম্ভব বলে জানিয়েছে প্রশাসন।

এই সংক্রান্ত সমস্ত নির্দেশিকা পর্যটন দফতর, বিভিন্ন চেকপোস্ট এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে ইতিমধ্যেই পাঠানো হয়েছে। জানা গিয়েছে, নর্থ সিকিমে ভ্রমণের প্রায় ৯০ শতাংশ পর্যটন পারমিট (Sikkim tourist permits) ‘থার্ড মাইল’ (Third mile) অফিস থেকে অনলাইনে ইস্যু করা হয়। সেখানেও নতুন করে পারমিট দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা শাসক আরও জানিয়েছেন, বর্তমানে পর্যটকদের যাতায়াতে কোনও নিষেধাজ্ঞা নেই। চুংথাং থেকে লাচেন এবং লাচুং—দুই দিকের রাস্তাই এখন খোলা রয়েছে এবং সেগুলির অবস্থা যথেষ্ট ভালো। ফলে নর্থ সিকিমে আবার স্বাভাবিক ছন্দে পর্যটন কার্যক্রম শুরু করা সম্ভব হয়েছে।

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →