চাপ বাড়ল গম্ভীরের উপর, নিজের ক্রিকেটীয় ভবিষ্যৎ নিয়ে মনের কথা বললেন রোহিত

টি-টোয়েন্টি (T-20 World cup) আর টেস্ট ক্রিকেটকে (Test cricket match) বিদায় জানিয়েছেন আগেই। হাতে আছে একগুচ্ছ আইপিএল (IPL) আর টি-টোয়েন্টি বিশ্বকাপ (T-20 World cup) ট্রফি (Trophy)।
Sponsored

কোচ গৌতম গম্ভীর যতই তারুণ্য় নীতির কথা বলুন না কেন, রোহিত শর্মার (Rohit sharma) কিন্তু সাফ জানিয়ে দিলেন, আগামী বিশ্বকাপে ট্রফি জিততে তিনি কতটা ‘মরিয়া’। রোহিত পরোক্ষভাবে হেড কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ওপর নির্বাচনি চাপ বাড়িয়ে দিল কিনা তা নিয়ে তুঙ্গে জল্পনা।
নিজের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে মনের কথা বললেন রোহিত শর্মা। তিনি স্পষ্ট জানান, ছোটবেলা থেকে ৫০ ওভারের বিশ্বকাপ দেখেই তাঁর বড় হওয়া। তখন টি-টোয়েন্টি (T-20 World cup) বা টেস্ট চ্যাম্পিয়নশিপের (Test Championship) অত রমরমা ছিল না, ছিল না আইপিএল (IPL) ও। তাই ৪ বছর অন্তর আয়োজিত এই ট্রফি জেতাই তাঁর জীবনের অন্যতম প্রধান লক্ষ্য। ২০২৩-এর ঘরের মাঠে খেলেও স্বপ্নভঙ্গ হয়েছিল, সেই ক্ষতে প্রলেপ দিতেই ২০২৭-এর মঞ্চকে বেছে নিতে চাইছেন তিনি।
রোহিতের এই মন্তব্যের পেছনে লুকিয়ে রয়েছে বেশ কিছু বার্তা। বয়স বাড়লেও শরীরী ভাষায় কোনো অলসতা আনতে নারাজ রোহিত। সাম্প্রতিক সময়ে ডায়েট ও ট্রেনিংয়ে যে বদল তিনি এনেছেন, তা ২০২৭-এর কথা মাথায় রেখেই। কোচ হিসেবে গৌতম গম্ভীর সবসময় তরুণদের ওপর জোর দিতে পছন্দ করেন। রোহিতের এই ‘মরিয়া’ মন্তব্য যেন টিম ম্যানেজমেন্টকে বার্তা দিয়ে রাখল- হিটম্যান এখনও ফুরিয়ে যাইনি। টেস্ট ও টি-টোয়েন্টি না খেলায় এখন রোহিতের হাতে অফুরন্ত সময়। তিনি চান পুরো শক্তি এবং মনোযোগ কেবল ওয়ানডে ফর্ম্যাটেই ঢেলে দিতে।
নিউজিল্যান্ড সিরিজের ফর্ম নিয়ে প্রশ্ন উঠলেও ওয়ানডে-তে রোহিতের রেকর্ড যথেষ্টই ভালো। ভারতের আগামী ওয়ানডে সিরিজগুলোয় তাঁর পারফরম্যান্সই ঠিক করে দেবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি মাঠে নামবেন কি না। তবে রোহিত নিজে যেভাবে বুক ঠুকে লড়াইয়ের ডাক দিলেন, তাতে লড়াইটা এখন যতটা না মাঠের, তার চেয়ে বেশি যেন তাঁর মানসিক দৃঢ়তার। হাবেভাবে বুঝিয়ে দিলেন, 'হিটম্যান' পিচ ছাড়তে নারাজ।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
4h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
8h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
10h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
11h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
14h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
