Site Logo

IPL:বিরাট ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্সের, ছিটকে গেলেন রোহিত

EBBS Desk·
IPL:বিরাট ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্সের, ছিটকে গেলেন রোহিত

মুম্বই ইন্ডিয়ান্স ( Mumbai Indians) শিবিরে দুঃসংবাদ। চোটের জেরে আপাতত মাঠের বাইরে রোহিত শর্মা (Rohit Sharma)। একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, বৃহস্পতিবার পাঞ্জাব কিংস ও আগামী সোমবার গুজরাট টাইটান্স ম্যাচে রোহিতের (Rohit Sharma) খেলা অনিশ্চিত।

Sponsored

Sranchi In Article

শেষ ম্যাচে ব্যাটিং ইনিংসের চতুর্থ ওভারে রিটায়ার্ড আউট হয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যান রোহিত শর্মা। তাঁর চোখেমুখে যন্ত্রণার ছাপ ছিল স্পষ্ট। পরে যে তথ্য প্রকাশ্যে এসেছে তা আরও উদ্বেগজনক। হ্যামস্ট্রিং ইনজুরির কারণেই মাঠ ছাড়তে হয় হিটম্যানকে। ৫.২ ওভারে আচমকাই হ্যামস্ট্রিংয়ে সমস্যা অনুভব করেন। মাঠের মধ্যে চিকিৎসা করেও লাভ হয়নি। ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। আপাতত কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না রোহিত।

আইপিএলে এবার রোহিত এখনও পর্যন্ত হিটম্যান চার ম্যাচে ১৩৭ রান করেছেন। গড় ৪৫.‌৬৭। এটা ঘটনা, মুম্বইয়ের অবস্থা এবার ভাল নয়। প্রথম ম্যাচ জিতলেও তারপর টানা তিনটি ম্যাচ হারতে হয়েছে। যা তাদের ১৪ বছরের লজ্জার রেকর্ড ভেঙে দিয়েছে।

এই পরিস্থিতিতে রোহিতের অনুপস্থিতি সমস্যা আরও জটিল করতে পারে মুম্বইয়ের। হার্দিকদের সামনে শক্তিশালী প্রতিপক্ষ। ফলে মুম্বইকে ঘুরে দাঁড়াতে হলে সম্মিলিত পারফরম্যান্স ছাড়া উপায় নেই। এখন দেখার, চোট কাটিয়ে কবে ফেরেন রোহিত। তার আগে দল-ই বা কতটা সামলে নিতে পারে।

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →