Site Logo

বিশাল সুইমিংপুল থেকে 'রয়্যাল বেঙ্গল টাইগার'! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

EBBS Desk·
বিশাল সুইমিংপুল থেকে 'রয়্যাল বেঙ্গল টাইগার'! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব বনে গেল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। বৃহস্পতিবার সকাল ন'টা নাগাদ বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক (TMC MLA Dilip Mondal) দিলীপ মণ্ডলের পৈলানের বাড়িতে হানা দেয় পুলিশ। ভেতরে ঢুকে বিশাল বাগান বাড়ি দেখে চক্ষু চড়ক গাছ পুলিশ আধিকারিকদের। যদিও বাড়ির পিছনের দরজা দিয়ে বেপাত্তা বিধায়ক।

Sponsored

Sranchi In Article

পৈলানে তৃণমূল বিধায়কের বাগানবাড়ি সাজানো এক রূপকথার জগতের মত। বিশাল লোহার গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই দেখা যায় সুদীর্ঘ লন। সেখানে সারি সারি বুদ্ধ মূর্তি, ময়ূর, এমনকি রয়্যাল বেঙ্গল টাইগারের বিশাল আকারের মূর্তিও বসানো। কোথাও আবার থিম হিসেবে তৈরি করা হয়েছে কৃত্রিম গুহা। গুহার মধ্যে দিয়ে গেলে দেখা যাবে নীচে বেশ কয়েক কুঠুরির ঘর। এছাড়াও বিশাল আকার সুইমিং পুলের পাশেই রয়েছে বাহারি ঝরনা। বাহারি আলো আর দামি বেতের চেয়ার-দোলনায় সাজানো লনটি মখমলে ঘাসে মোড়া। সারি সারি দাঁড় করানো ফরচুনার, থর ও স্করপিওর মতো বহুমূল্য গাড়ি। বাগানবাড়ির ভেতরে রয়েছে ম্যাকাও পাখি থেকে শুরু করে অ্যালসেসিয়ান কুকুর। তদন্তকারী আধিকারিকরা এদিন বাড়ির সিলিং ঠুকেও পরীক্ষা করেন।

বিষ্ণুপুর কেন্দ্রে জয়ী হওয়ার পর সম্প্রতি একটি বিতর্কিত ভিডিও পোস্ট ঘিরে বিড়ম্বনায় পড়েন দিলীপ মণ্ডল। সেখানে তাঁকে বলতে শোনা যায়, "অনেক সংযম দেখিয়েছি... আর হবে না।" বিজেপি তথা বিরোধী শিবিরের প্রতি এই 'হুমকি'র ভিডিও ভাইরাল হতেই তদন্তে নামে ডায়মন্ড হারবার পুলিশ জেলা। দিলীপের বিরুদ্ধে মোট ৪টি ধারায় মামলা রুজু হয়েছে, যার মধ্যে ২টি জামিন অযোগ্য ধারা রয়েছে।

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →