Site Logo

কেক কেটেও খেলেন না অর্জুন, জন্মদিনে ভক্তদের খুশি করলেন সচিন

EBBS Desk·
কেক কেটেও খেলেন না অর্জুন, জন্মদিনে ভক্তদের খুশি করলেন সচিন
ক্যালেন্ডারের পাতা বলছে আজ ২৪ এপ্রিল, ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকরের(Sachin Tendulkar) জন্মদিন। শুক্রবার ৫৩ তম জন্মদিন সেলিব্রেট করছেন মাস্টার ব্লাস্টার। রাত ১২টা বাজার পর থেকেই শুভেচ্ছার সুনামিতে ভাসছেন সচিন। ছেলে অর্জুন এখন আইপিএলে লখনউ শিবিরে। বাবার জন্য এক আবেগঘন শুভেচ্ছা বার্তা দিলেন অর্জুন। লখনউ দলের পক্ষ থেকে ভিডিও প্রকাশ করা হয়েছে. সেখানে দেখা যাচ্ছে একটি কেকের প্লেট হাতে তুলে নেন। কিন্তু তারপরেই সেই কেক খাবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন অর্জুন। কিন্তু কেন? আসলে অর্জুন নিজেই সেটা খোলসা করেন। তিনি জানান যে, 'আমি এই কেকটা খাব না, কারণ আমি সচরাচর চিনি খাই না।' যদিও অর্জুন বলেছেন, 'খুব শীঘ্রই আপনার সঙ্গে দেখা হবে' বলে।   জন্মদিনে সচিনের (Sachin Tendulkar)সোশাল মিডিয়ায় পরিবারের সঙ্গে ছবি পোস্ট করেছেন। যেখানে স্ত্রী অঞ্জলি, মা রজনী তেণ্ডুলকর ছাড়াও আছে পোষ্য কুকুর। এই ছবির সঙ্গে সচিন লিখেছেন, ‘মা, অঞ্জলি ও ঝামেলা করার জন্য একজনকে (পোষ্য কুকুর) নিয়ে দিন শুরু হল। একজন মানুষ এর থেকে বেশি আর কেউ চায়?’ সচিনের জন্মদিন উপলক্ষে এদিন প্রচুর ভক্ত জড়ো হয়। তাঁদের সামনেই কেক কাটেন ক্রিকেট ঈশ্বর। ভক্তদের অটোগ্রাফও দেন। আইসিসি চেয়ারম্যান জয় শাহ থেকে প্রাক্তন ক্রিকেটাররা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। - - - - -

Sponsored

Sranchi In Article

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →