IPL: জনপ্রিয়তার মধ্যেই অশনি সংকেত! নিয়ম বদল চেয়ে বোর্ডকে বার্তা সচিনের

বর্তমানে বিশ্বে জনপ্রিয়তম ক্রিকেট লিগ আইপিএল(IPL)। প্রতি বছরই এই লিগের জনপ্রিয়তার গ্রাফ পাল্লা দিয়ে বাড়ছে। তবে বিপুল জনপ্রিয়তার মধ্যেই আইপিএল নিয়ে অশনি সংকেত দেখছেন সচিন তেন্ডলুকর(Sachin Tendulkar )। বেশ কিছু পরিবর্তনের পক্ষে সওয়াল করলেন মাস্টার ব্লাস্টার।
Sponsored

ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে বিতর্ক কম নয়। অনেকেই এই নিয়মের বিরুদ্ধে মুখ খুলেছেন। সেই তালিকায় যুক্ত হলেন সচিনও(Sachin Tendulkar )। মুম্বইয়ে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রথমেই ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের সমালোচনা করেন মাস্টার ব্লাস্টার। সচিন তিনটি বড় প্রস্তাব দিয়েছেন। ১. ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম বাতিল করা, ২. পাওয়ারপ্লের কাঠামো বদল । ৩, একজন বোলারকে অতিরিক্ত ওভার করার অনুমতি—উঠে এসেছে তাঁর ভাবনায়।
ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে সচিন বলেন , “আমার ব্যক্তিগত মত হলো, ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মটি তুলে দেওয়া উচিত। টি২০ ব্যাটারদের জন্য সুবিধাজনক ফরম্যাট। সেখানে অতিরিক্ত একজন ব্যাটার যোগ করার সুযোগ বোলারদের চ্যালেঞ্জ আরও বাড়িয়ে দিচ্ছে এবং খেলার ভারসাম্য নষ্ট করছে।”
পাওয়ার প্লে সচিনের মত, বর্তমানে প্রথম ছয় ওভারে মাত্র দু’জন ফিল্ডার বৃত্তের বাইরে থাকতে পারেন। দুই ভাগে ভাগ করা হোক এই ছয় ওভারকে। প্রাক্তন ভারত অধিনায়কের কথায়, ‘প্রথম চার ওভার ব্যাটারদের পাওয়ার প্লে হিসেবেই চলুক। কিন্তু বাকি দুই ওভার কখন নেওয়া হবে, সেটা ফিল্ডিং অধিনায়কের হাতে ছাড়া হোক। ম্যাচের যে কোনও সময়ে তিনি সেই দুই ওভার ব্যবহার করতে পারবেন। তখনও একজন অতিরিক্ত ফিল্ডার বৃত্তের বাইরে রাখার সুযোগ থাকবে।’
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
3h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
5h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
6h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
9h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
22h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
23h ago
More from শিরোনাম
View All →
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
23h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
23h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
23h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
23h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
1d ago
