Site Logo

সানিয়ার বোলিংয়ে সারা ক্যাচ, মাঝ আকাশে ক্রিকেটে মাতলেন সচিন

EBBS Desk·
সানিয়ার বোলিংয়ে সারা ক্যাচ, মাঝ আকাশে ক্রিকেটে মাতলেন সচিন
ভারতীয় দল থেকে অবসর নিয়েছেন ১৩ বছর আগে, বয়স বেড়েছে, ফিটনেসটাও আগের মতো নেই। কিন্ত হাতে ব্যাট পেলে স্থির থাকতে পারেন না সচিন রমেশ তেণ্ডলকর(Sachin Tendulkar)। সবুজ মাঠ নয়, মাঝ আকাশেই ক্রিকেট খেলায় মাতলেন মাস্টার ব্লাস্টার। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন সচিন। ভিডিওতে দেখা যায়, সচিন ব্যাট হাতে প্রস্তুত। সানিয়া(Saaniya Chandhok) বল করছেন এবং সারা ফিল্ডিংয়ে রয়েছেন। প্রথম বলেই সচিনকে আউটের আবেদন করেন সারা। স্পষ্ট চ্যালেঞ্জ ছুড়ে দেন, ‘তোমরা আমাকে কখনই আউট করতে পারবে না।’ ভাইরাল ভিডিওয় দেখা যায়, পুত্র অর্জুনের স্ত্রী সানিয়া তাঁকে বল করছেন। সচিন প্রথমে সোজা ব্যাটে খেলছিলেন। তখন তিনি বলেন, “যদি উলটো দিক দিয়ে ব্যাট করি, তাহলে আউট করার সুযোগ পাবে।” আত্মবিশ্বাস বেশিক্ষণ টেকেনি লিটল মাস্টারের। তিন বল খেলেই পুত্রবধূ সানিয়ার বলেই আউট হলেন সচিন। প্রথম চেষ্টায় ব্যর্থ হলেও দ্বিতীয়বার সারা(Sara Tendulkar) একটি ক্যাচ নিয়ে বাবাকে আউট করে দেন সারা। এই ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগেনি। - - - -

Sponsored

Sranchi In Article

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →