"শরীর সঙ্গ দিচ্ছে না", পেশাদার ব্যাডমিন্টনকে বিদায় জানালেন সাইনা

পেশাদার ব্যাডমিন্টনকে বিদায় জানালেন সাইনা নেহওয়াল(Saina Nehwal)। সরকারিভাবে বিদায় ঘোষণা করলেন না, শুধু জানিয়ে দিলেন ২ বছর আগেই খেলা ছেড়ে দিয়েছেন। শেষবার সিঙ্গাপুর ওপেনে প্রতিযোগিতামূলক ব্যাডমিন্টন(Competitive Badminton) ম্যাচ খেলেছিলেন ২০২৩ সালে। তারপর থেকে তাঁকে আর কোনও প্রতিযোগিতামূলক ব্যাডমিন্টন ম্যাচ খেলতে দেখা যায়নি।
Sponsored

ক্রীড়াবিদরা যেমন সরকারি ভাবে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেন, সেই পথে হাঁটলেন না সাইনা(Saina Nehwal)। এক পডকাস্টে বলেন, 'আমি দুই বছর আগে খেলাকে বিদায় জানিয়েছি। আমি খেলেছি আমার নিজের শর্তে, বিদায়ও নেব আমার নিজের শর্তে। আর যদি আপনি খেলতে না পারেন, তাহলে কোনও সমস্যা নেই।'
সাইনা আরও বলেছেন, ''আমার অবসরের সিদ্ধান্ত ঘটা করে জানাতে হবে, এটা আমার কাছে প্রাধান্য পায়নি। এটা ফলাও করে জানাতে হবে, এমনটাও মনে হয়নি। আমার হাঁটু আর আগের মতো ধকল নিতে পারছিল না।মানুষরা ধীরে ধীরে বুঝতে শুরু করেছিল যে আমি আর খেলছি না। আমার হাঁটু আগের মতো সঙ্গ দিচ্ছে না। বিশ্বের সেরা হতে গেলে অন্তত আট থেকে নয় ঘণ্টা প্র্যাকটিস করতে হয়। '' ২০২৪ সালে সাইনা বলেছিলেন, তিনি আর্থারাইটিসে আক্রান্ত। হাঁটুর কার্টিলেজ ক্ষয়ে গিয়েছে।
২০১২ সালে অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন সাইনা। ২০১৬ রিও অলিম্পিকের সময়ে তাঁর কেরিয়ার হাঁটুর চোটের জন্য ধাক্কা খেয়েছিল। ২০১৭ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ফিরে এসেছিলেন ব্রোঞ্জ পেয়েছিলেন। ২০১৮ সালের কমনওয়েলথ গেমসে সোনাও জেতেন। কেরিয়ারে অনেক সাফল্য, রাষ্ট্রীয় খেতাব আছে। কিন্তু চোটের জেরে বিদায়টা সুমধুর হল না।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
Just now

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
3h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
16h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
16h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
17h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
17h ago
More from শিরোনাম
View All →
ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
17h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
17h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
18h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
19h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
20h ago
