কলকাতা ২৮°সে
ব্রেকিং
মাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরসুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলাটুলু-কাণ্ডে বোলপুর থেকে আটক অনুব্রত-ঘনিষ্ঠ ব্যবসায়ীর কর্মচারী রাকিবুল২০২৮ থেকে আমূল বদল স্কুল পাঠ্যসূচিতে! বড় ঘোষণা স্কুল শিক্ষামন্ত্রীরমুখ্যমন্ত্রীর মাস্টারস্ট্রোক! ইস্কনের মিড-ডে মিলের সঙ্গেও ডিম দেবে রাজ্যচুক্তি না রাখলে ফের আন্দোলনের হুঁশিয়ারি,  FIR প্রত্যাহারে লিগ্যাল সেল গঠন CJP-এরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরসুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলাটুলু-কাণ্ডে বোলপুর থেকে আটক অনুব্রত-ঘনিষ্ঠ ব্যবসায়ীর কর্মচারী রাকিবুল২০২৮ থেকে আমূল বদল স্কুল পাঠ্যসূচিতে! বড় ঘোষণা স্কুল শিক্ষামন্ত্রীরমুখ্যমন্ত্রীর মাস্টারস্ট্রোক! ইস্কনের মিড-ডে মিলের সঙ্গেও ডিম দেবে রাজ্যচুক্তি না রাখলে ফের আন্দোলনের হুঁশিয়ারি,  FIR প্রত্যাহারে লিগ্যাল সেল গঠন CJP-এর
শিরোনাম

একসঙ্গে কারা? ছেলের বিয়েতে চমকে দিলে শমিত রায়

এবারের কারণ রাইস বা অ্যাডামাসের কোনো নতুন সাফল্য নয়; কারণ হল তাঁর পুত্র রজতের বিয়ের অতিথিতালিকা।

একসঙ্গে কারা? ছেলের বিয়েতে চমকে দিলে শমিত রায়

RICE, ADAMAS গোষ্ঠীর কর্ণধার শিক্ষাবিদ ও বাঙালী শিল্পোদ্যোগী শমিত রায় (Samit Ray) এখন 'টক অফ দ্য টাউন' (Talk of the Town)। এবারের কারণ রাইস বা অ্যাডামাসের কোনো নতুন সাফল্য নয়; কারণ হল তাঁর পুত্র রজতের বিয়ের অতিথিতালিকা। আজকের বাংলার চরম রাজনৈতিক মেরুকরণের মধ্যে সব যুযুধান দলের নেতাদের দেখা গেল মিষ্টিকা প্রাঙ্গণে, অনেকে আড্ডায় মেতে। আদ্যন্ত বাঙালী রুচি ও মূল্যবোধের শমিত রায়ের সঙ্গে যে সকলেরই ব্যক্তিগত সুসম্পর্ক, তা দেখে চক্ষু চড়কগাছ অনেকেরই। বিয়ে উপলক্ষ্যে প্রীতিভোজে বা অনুষ্ঠানে ছিলেন বর্ষীয়ান নেতা বিমান বসু (Biman Basu), সৌগত রায় (Sougata Ray)। ছিলেন শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharjee), সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পাল, কুণাল ঘোষ (Kunal Ghosh), মদন মিত্র, ফিরহাদ হাকিম (Firhad Hakim), মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, মানস মুখোপাধ্যায়, সায়নদীপ মিত্র, সন্ময় বন্দ্যোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee), বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Boishakhi Banerjee) প্রমুখ। একসময় দেখা গেল কামারহাটির দুই যুযুধান একসঙ্গে। মদনকে দেখিয়ে মানস বললেন কুণালকে, "আরে ওনাকে নিয়ে নিন।"

Sponsored

Sranchi In Article

আবার সুন্দর পাঞ্জাবি পরে বিরিয়ানি খাচ্ছিলেন সৌগত রায়, পাশে বসে চাইনিজে ডুবে কুণাল ঘোষ। সেখানেই বসে জেড ব্ল্যাক পোশাকে নজরকাড়া মদন মিত্র সৌগতকে বললেন, "দাদা, আমরা যাই করি, কর্মীরা কিন্তু মমতার সঙ্গে।" সৌগত মাংসে কামড় দিয়ে বললেন, জানি তো! সুকান্ত-সৌগত সৌজন্য হল। এরকম নানা ছবি নজর কাড়ল। বিয়েবাড়িতে সেরা তারকার ভিড় সৌরভ গঙ্গোপাধ্যায়কে ঘিরে। ছিলেন ময়দানের সুব্রত দত্ত, অনির্বাণ দত্ত, অভিষেক ডালমিয়া, বিশ্বরূপ দে, কল্যাণ চৌবে, সোহিনী মিত্র চৌবে। নজর কেড়েছেন গায়ক রাঘব, সৈকত মিত্র, মমতা শঙ্কর, প্রকাশক ত্রিদিব চট্টোপাধ্যায়, টেকনোর সত্যম রায়চৌধুরী (Satyam Ray Chowdhury)। ছিলেন অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাসসহ বহু শিক্ষাবিদ, ডাঃ সুকুমার মুখোপাধ্যায়, আলাপন বন্দ্যোপপাধ্যায়সহ সমাজের বিভিন্ন শাখার বিশিষ্টরা। শমিত রায়ের সুসম্পর্ক ও গ্রহণযোগ্যতা যে সমাজের শাখা প্রশাখায় প্রতিষ্ঠিত, তা প্রতি মুহূর্তে স্পষ্ট হচ্ছিল। রজত-আরত্রিকার বিয়ে উপলক্ষ্যে উপস্থিত ছিলেন প্রচুর আমন্ত্রিত। ছিলেন রাইস, অ্যাডামাস পরিবারের অনেকেই। কোনো মিডিয়া সংস্থার অনুষ্ঠানে সব মহলের মানুষকে দেখা যায়। কিন্তু একজন ব্যক্তির পারিবারিক অনুষ্ঠানে সম্পর্কের সুবাদে এত তারকা, বিশেষত রাজনৈতিক দূরত্বের ঊর্ধ্বে উঠে যুযুধান নেতাদের সহাবস্থান আপাতত এই বিয়েবাড়িকে সমাজের 'হুজ হু' মহলে 'টক অফ দ্য টাউন' করে দিয়েছে।

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

More from শিরোনাম

View All →