অপ্রত্যাশিত তুষারপাত, বরফে ঢাকল সান্দাকফু

দার্জিলিং (Darjeeling) জেলার সান্দাকফু (Sandakfu) এলাকায় সোমবার গভীর রাত থেকে তুষারপাত (snowfall) শুরু হওয়ায় হঠাৎ করেই বদলে গিয়েছে আবহাওয়া। এবছর শীতের মরশুম জুড়ে দার্জিলিং অঞ্চলে তুষারপাতের তেমন কোনও চিহ্ন দেখা যায়নি। তবে সেই ধারা ভেঙে ফেব্রুয়ারি মাসে হঠাৎ তুষারপাত শুরু হওয়ায় পাহাড়ে আবারও শীতের প্রকোপ বেড়েছে।
Sponsored

শনিবার সন্ধ্যায় অল্প সময়ের জন্য তুষারপাত হলেও সোমবার রাত থেকে সান্দাকফুতে তুষারপাতের মাত্রা বেড়েছে। প্রায় ১০ মাস পর আবার বরফে ঢেকেছে এই এলাকা। এর জেরে তাপমাত্রা ক্রমশ কমছে এবং পাহাড়ি অঞ্চলে কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে। মঙ্গলবার সান্দাকফু সংলগ্ন এলাকায় তাপমাত্রা ৮ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। আরও পড়ুন: প্রথম সমকামী প্রধানমন্ত্রী! কে এই রব জেটেন
এই সময়টা পাহাড়ে পর্যটনের ভরা মরসুম হলেও, ভারী তুষারপাতের কারণে সান্দাকফু পর্যন্ত গাড়ি চলাচল কার্যত বন্ধ হয়ে গিয়েছে। ফলে সেখানে থাকা বহু পর্যটক নেমে এসে দার্জিলিং শহরের দিকে রওনা দিচ্ছেন। তবে সান্দাকফুর আশপাশের কিছু এলাকায় এখনও যাতায়াত সম্ভব বলে জানা গেছে।
অন্যদিকে, উত্তর সিকিম (North Sikkim)-এর বিভিন্ন অংশেও ভারী তুষারপাত হয়েছে। বরফে আটকে পড়া পর্যটকদের উদ্ধারে দ্রুত অভিযান চালায় সেনাবাহিনী (Army)। বরফ পরিষ্কার করে আহত পর্যটকদের (Tourist) উদ্ধার করেছেন সেনা।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
1h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
2h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
5h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
18h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
19h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
19h ago
More from শিরোনাম
View All →
সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
19h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
19h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
20h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
21h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
21h ago
