মোহনবাগান সাফল্য পেলে কেন ব্যর্থ লখনউ? কারণ জানালেন গোয়েঙ্কা

আইপিএলে লখনউ সুপার জায়ান্টের (Lucknow Super Giants) মালিক এবং আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) প্রধান বিনিয়োগকারী সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka ) নিজেই স্বীকার করলেন ফুটবলে যেভাবে সাফল্য এসেছে, ক্রিকেটে এখনও সেই পথ খুঁজে পায়নি তাঁর দল। এক সাক্ষাৎকারে গোয়েঙ্কা বলেন, ফুটবলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাঁদের পরিষ্কার পরিকল্পনা রয়েছে, কিন্তু ক্রিকেটে এখনও সেই নির্ভুল সমীকরণ তৈরি হয়নি। তাঁর কথায়, সাফল্যের সঠিক সূত্র জানা থাকলে এতদিনে সেটি কাজে লাগানো হত।
Sponsored

গোয়েঙ্কা জানান, গত মরসুমে লখনউয়ের বোলিং বিভাগে যে দুর্বলতা ছিল, তা কাটাতে এবারে দল গঠনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ব্যাটিং বিভাগও প্রায় একই রাখা হয়েছে। কিন্তু প্রত্যাশা মতো পারফরম্যান্স না আসায় দল ফল পাচ্ছে না। তাঁর আশা, ব্যাটাররা ছন্দে ফিরলেই দল আবার জয়ের ধারায় ফিরবে। ক্রিকেটে সাফল্যের জন্য এখনও সঠিক ভারসাম্য খুঁজে পাওয়ার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
অন্যদিকে ফুটবলে ছবিটা একেবারেই উল্টো। গত দুই মরসুমে আইএসএলের লিগ শিল্ড জিতেছে মোহনবাগান, গতবার শিল্ডের সঙ্গে ট্রফিও ঘরে তুলেছে তারা। এ বছরও শীর্ষ লড়াইয়ে রয়েছে দল। কিন্তু আইপিএলে প্রথম দুই বছর প্লে-অফে উঠলেও পরের দু’মরসুমে মাঝামাঝি জায়গায় শেষ করেছে লখনউ। চলতি মরসুমে তাই প্লে-অফে ফেরার লক্ষ্য নিয়েই এগোচ্ছে গোয়েন্কার দল, যদিও আপাতত তারা রয়েছে পয়েন্ট তালিকার মাঝামাঝি অবস্থানে।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
Just now

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
16h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
19h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
22h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
23h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1d ago
More from শিরোনাম
View All →
পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago
