Site Logo

বিজেপি দিল্লি থেকে গেলে সারি-সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়াব: তৃণমূল সুপ্রিমো

EBBS DESK·
বিজেপি দিল্লি থেকে গেলে সারি-সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়াব: তৃণমূল সুপ্রিমো

ছাব্বিশের পরে এই বিজেপি দিল্লি থেকেও যাবে। আমরা ক্ষমতায় এসে সারি-সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়াব। শনিবার, ঝাড়গ্রামের (Jhargram) জামদা সার্কাস ময়দানের জনসভা থেকে দিল্লির বিজেপি (BJP) সরকারকে তীব্র আক্রমণ তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তাঁর অভিযোগ, ভোটের সময় প্রতিশ্রুতি দিলেও বাস্তবে আদিবাসী সমাজের ভাষা, শিক্ষা ও ধর্মীয় স্বীকৃতির দাবিতে কোনও কার্যকর পদক্ষেপ নেয়নি কেন্দ্রের বিজেপি সরকার। অলচিকি ভাষার স্বীকৃতি থেকে শুরু করে আদিবাসী পড়ুয়াদের উচ্চশিক্ষায় আর্থিক সহায়তা- আদিবাসী উন্নয়নে রাজ্য সরকারের পদক্ষেপ তুলে ধরেন তিনি।

Sponsored

Sranchi In Article

আদিবাসী ধর্ম সারি-সারনা স্বীকৃতির প্রসঙ্গে কেন্দ্রের মোদি সরকারকে নিশানা করেন মমতা (Mamata Banerjee)। তিনি বলেন, রাজ্য বিধানসভায় প্রস্তাব পাশ করে বারবার আবেদন জানানো হলেও এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। ভোটের সময় আদিবাসী সমাজের কাছে ভোট চাইতে এলেও ভোটার পর তাদের দাবির কথা মনে রাখে না কেন্দ্র সরকার। বিজেপিকে তীব্র নিশানা করে তৃণমূল সুপ্রিমো।

পাশাপাশি কুড়মালি ভাষা ও কুর্মি সম্প্রদায়ের সাংস্কৃতিক পরিচয় রক্ষায় কুর্মি একাডেমি গঠনের কথাও উল্লেখ করেন তিনি। আদিবাসী সমাজের ভাষা, সংস্কৃতি ও উন্নয়নের ক্ষেত্রে রাজ্য সরকার বাস্তব পদক্ষেপ নিয়েছে বলেই দাবি করেন তিনি, আর বিজেপি শুধু নির্বাচনী প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ।

একসময় অলচিকি ভাষায় লেখাপড়ার সুযোগ ছিল না। কিন্তু রাজ্য সরকার অলচিকি ভাষাকে সরকারি স্বীকৃতি দেওয়ার পর পরিস্থিতি পাল্টেছে। এখন বহু ছাত্রছাত্রী নিজেদের মাতৃভাষায় লেখাপড়া করছে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রেও এগিয়ে যাচ্ছে। এর ফলে আদিবাসী সমাজের মধ্যে শিক্ষার প্রসার ঘটেছে।

শিক্ষার প্রসারে রাজ্য সরকারের আরও এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে “শিক্ষাশ্রী” প্রকল্পের কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। আদিবাসী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় উৎসাহ দিতে এই প্রকল্প চালু করা হয়েছে, যার মাধ্যমে লেখাপড়া চালিয়ে যেতে ইচ্ছুক পড়ুয়ারা সর্বোচ্চ ২০ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাচ্ছে। এই উদ্যোগের ফলে বহু আদিবাসী ছাত্রছাত্রী উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছে এবং তাদের ভবিষ্যৎ গড়ার নতুন পথ তৈরি হচ্ছে।

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →