ভোটের ময়দানে হারলেও ঘরে ‘সুপার হিরো’, পরিবারে পোস্টে ভালবাসার বার্তা

ভোটের অঙ্কে হারের হিসেব লেখা হয়, কিন্তু পরিবারের ভালবাসার খাতায় সেই পরাজয়ের যে কোনও জায়গা নেই। নির্বাচনে হারার পর এমনই এক আন্তরিক ছবি ধরা পড়ল সমাজ মাধ্যমে (Social Media)। এই বার্তাকেই তুলে ধরলেন স্ত্রী, সন্তানেরা। ব্যারাকপুরে (Barrackpore) হেরে গেলেও রাজ চক্রবর্তী (Raj Chakraborty) যে ঘরের সুপারহিরো সেই কথাই জানালেন স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। অন্যদিকে রাসবিহারীতে (Rashbihari) পরাজয়ের পর বাবার পাশে থাকার বার্তা দিয়েছেন মেয়ে দেবলীনা কুমার (Devlina Kumar)। রাজনৈতিক ময়দানে ধাক্কা খেলেও ঘরের ভিতরে যে তাঁরা আজও ভরসার জায়গা। এই বার্তাই যেন আরও একবার স্পষ্ট হয়ে উঠল।
Sponsored

শুভশ্রী (Subhashree Ganguly) লেখেন, রাজ তাঁদের পরিবারের ভরসা, শক্তি। রাজনৈতিক লড়াইয়ে হেরে যাওয়া মানেই জীবনের পরাজয় নয়। এই কথাই নিজের পোস্টে তুলে ধরেছেন তিনি। নির্বাচনে বিজেপির প্রার্থী কৌস্তভ বাগচির (Kaustab Bagchi) কাছে পরাজিত হন রাজ চক্রবর্তী। ২০২১ সালে জয় পেলেও এবারে সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি তিনি। গণনাকেন্দ্রে উত্তেজনার মাঝেও তাঁকে লক্ষ্য করে কটূক্তি ও কাদা ছোড়ার ঘটনাও সামনে আসে, যা পরিস্থিতিকে আরও তিক্ত করে তোলে।
অন্যদিকে রাসবিহারী কেন্দ্রেও একই ছবি। তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার (Debashis Kumar) হেরে গিয়েছেন বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)। দীর্ঘ রাজনৈতিক জীবনে এই ফল তাঁর জন্য বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। এই খারাপ সময়ে বাবার পাশে দাঁড়িয়েছে মেয়ে দেবলীনা কুমার। সমাজ মাধ্যমে বাবার সঙ্গে ছবি পোস্ট করে তিনি লিখেছেন, সব পরিস্থিতিতেই তিনি বাবাকে নিয়ে গর্ব করেন। আর সেই সমর্থন কখনও বদলাবে না।
রাজনীতি নিয়ে মতবিরোধ থাকলেও ব্যক্তিগত সম্পর্কের জায়গায় এই আবেগ ও সমর্থন স্পষ্ট করে দেয় জনসমক্ষে যতই সমালোচনা থাকুক, ঘরের ভেতরে তাঁরা এখনও প্রিয়জনদের কাছে সেরা। ট্রোলিং বা কটাক্ষ নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন দেবলীনা। তাঁর কথায়, মত প্রকাশের স্বাধীনতা যেমন আছে, তেমনই সম্মান বজায় রাখার দায়িত্বও সবার। সব মিলিয়ে, ভোটের ফলাফল বদলালেও সম্পর্কের সমীকরণ যে বদলায় না, সেটাই যেন নতুন করে প্রমাণিত হল।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
8h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
12h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
14h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
16h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
19h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
