দালাল স্ট্রিটে বড় ধাক্কা, বুধের সকাল থেকে শেয়ার বাজারে ধস

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাবে সরাসরি ক্ষতিগ্রস্ত শেয়ার বাজার (Sensex Crashed)। বুধবার সকালে প্রায় দেড় হাজার পয়েন্ট পড়ল সেনসেক্স।বেলা যত বাড়তে থাকে লাগাতার নিম্নমুখী হয় বাজার। ৮০ হাজারের নিচে নেমে এসেছে সেনসেক্স। ৪০০ পয়েন্টের বেশি পড়েছে নিফটির সূচক। ডলার প্রতি টাকার দাম ৯২ টাকার বেশি হয়েছে বলে এখনও পর্যন্ত খবর। সকালে লেনদেনের শুরুতে ভারতীয় মুদ্রার রেকর্ড পতন। ৭০ পয়সা বেড়ে এদিন মার্কিন ডলারের দাম দাঁড়িয়েছে ৯২.১৭ টাকা। এই অবস্থায় বিনিয়োগকারীদের বড় লাভের আশা করতে বারণ করছেন বিশেষজ্ঞরা।
Sponsored

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি যে বিশ্ব অর্থনীতিতে বড় প্রভাব ফেলবে তার আশঙ্কা ছিলই। এদিন সকাল ৯টা ৩৪ মিনিটে বিএসই সেনসেক্স (BSE Sensex) ১,৭২০.৮৯ পয়েন্ট বা ২.১৪ শতাংশ নেমে দাঁড়ায় ৭৮,৫১৭.৯৬-এ। একই সময়ে নিফটি ৫০ (Nifty) পড়ে যায় ৫২১.৭০ পয়েন্ট, সূচক নেমে আসে ২৪,৩৪৪.০০-এ। প্রতিবেদন লেখা পর্যন্ত সেনসেক্স ১৩৯২.৭৪ পয়েন্ট অর্থাৎ ১.৭৪ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৭৮,৮৪৬.১১তে।দিন শেষে নিফটি ৪৫৩.৮০ পয়েন্ট অর্থাৎ ১.৮৩ শতাংশ নেমে দাঁড়িয়েছে ২৪,৪১১.৯০তে। সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে টাটা স্টিল, এলটি, গেইল, ব্যাঙ্ক অফ বরোদা-র মতো শেয়ারগুলি। সোলার ইন্ডাস্ট্রিজ, কোল ইন্ডিয়া, ইনফোসিস, সুইগির শেয়ার অবশ্য উর্ধ্বমুখী রয়েছে।ব্যাপক পতন দেখা গিয়েছে, আমেরিকা, ইউরোপ-সহ দক্ষিণ কোরিয়া, হংকং-এর বাজারেও। যুদ্ধের আবহে আবু ধাবি এবং দুবাইয়ের বাজার দু’দিনের জন্য বন্ধ রাখা হয়েছে। আপাতত বিশেষজ্ঞদের নজর পশ্চিম এশিয়ার পরিস্থিতি ও তেলের দামের গতিপ্রকৃতির দিকে।
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের
Just now

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
1h ago

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
16h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
20h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
22h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
23h ago
More from শিরোনাম
View All →
কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1d ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago
