বাজেটের আগেই বড়সড় পতন শেয়ার বাজারে, সামান্য কমল সোনার দাম

দালাল স্ট্রিটে রক্তক্ষরণ অব্যাহত। বাজেটের আগেই বড়সড় পতনের মুখে পড়ল ভারতীয় শেয়ার বাজার(Share Market)। শুক্রবার, বিশ্ববাজারের নেতিবাচক সংকেত এবং বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের কারণে বড় পতন দেখা দিয়েছে দালাল স্ট্রিটে। বাজার খুলতেই হু হু করে নামতে থাকে সেনসেক্স( Sensex)ও নিফটি ৫০ সূচক।
Sponsored

এদিন সকালে সেনসেক্স( Sensex )৬১৯.০৬ সূচক পড়ে দাঁড়ায় ৮১,৯৪৭.৩১। নিফটি ৫০ নেমে আসে ১৭১.৩৫ পয়েন্ট কমে ২৫,২৪৭.৫৫। তবে দুপুর সাড়ে ১২টা নাগাদ সেনসেক্স ৮২,১৮০.৯৯, অর্থাৎ ৩৮৫.৩৮ পয়েন্ট কম। অথবা মাইনাস ৪৭ শতাংশ ক্ষতির মুখে পড়ে। অন্যদিকে, নিফটি ৫০ সামান্য উন্নতি করে দাঁড়ায় ২৫,২৯৯.৪০। অর্থাৎ ১১৯.৫০ পয়েন্ট পড়ে মাইনাস ০.৪ শতাংশ ক্ষতিতে পৌঁছয়।
শেয়ার বাজারের(Share Market) পাশাপাশি এদিন উদ্বেগ বাড়িয়েছে ভারতীয় টাকার মান। ২৯ জানুয়ারি, ডলারের বিপরীতে টাকার দাম ০.১৭% কমে গিয়ে ৯১.৯৫-এ দাঁড়ায়, যা এখন পর্যন্ত টাকার সর্বকালের সর্বনিম্ন মান। শুক্রবার সকালেও মার্কিন ডলার ইনডেক্স ০.৪৩% বেড়ে ৯৬.৫৭-এ অবস্থান করছে, যা টাকার ওপর আরও চাপ সৃষ্টি করছে।
শুক্রবার সকালে এমসিএক্সে সোনা ও রুপোর দামে ৪ শতাংশ পর্যন্ত পতন দেখা যায়। এপ্রিল ফিউচারে এমসিএক্স সোনার দাম শুরু হয় ১.৮৮ শতাংশ কমে প্রতি ১০ গ্রামে ১,৮০,৪৯৯ টাকায়। আগের দিন বন্ধ হয়েছিল ১,৮৩,৯৬২ টাকায়। বৃহস্পতিবার সোনা সর্বকালের রেকর্ড ১,৯৩,০৯৬ টাকায় পৌঁছেছিল। এদিন রুপোর দাম নতুন রেকর্ড ৪,২০,০৪৮ টাকায় পৌঁছেছিল।
শেয়ার বাজার (Share Market)বিশেষজ্ঞদের মতে, বাজেটে কর কাঠামো বা নতুন কোনও নীতি ঘোষণার আশঙ্কায় অনেক বিনিয়োগকারী বর্তমানে Wait and Watch নীতি গ্রহণ করেছেন, যার সরাসরি প্রভাব পড়ছে সূচকের ওপর।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
1h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
4h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
5h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
8h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
21h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
21h ago
More from শিরোনাম
View All →
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
22h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
22h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
22h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
22h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
23h ago
