সামসেরগঞ্জে শ্যুটআউট! খুন হলেন যুব হোটেল মালিক

রাতের অন্ধকারে মুর্শিদাবাদের সামসেরগঞ্জে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন হোটেল ব্যবসায়ী। বুধবার রাতে জাতীয় সড়কের ধারের একটি হোটেলে ঢুকে খুব কাছ থেকে পরপর গুলি চালানো হয় বলে অভিযোগ। প্রকাশ্য রাস্তায় এই শ্যুটআউটের ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
Sponsored

বছর ৩৪-এর মৃত যুবকের নাম রাহুল বিশ্বাস। রাহুল বিশ্বাস আগে পাতার ব্যবসার সঙ্গে যুক্ত থাকলেও, সম্প্রতি সামসেরগঞ্জের নতুন ডাকবাংলা এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে একটি হোটেল খুলেছিলেন। বুধবার রাতে তিনি যখন নিজের হোটেলেই বসেছিলেন, ঠিক তখনই অতর্কিতে হামলা চালায় একদল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। প্রত্যক্ষদর্শীদের দাবি, কিছু বুঝে ওঠার আগেই রাহুলকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি চালানো হয়। গুলিতে ঝাঁঝরা হয়ে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন রাহুল।
Sponsored

গুলির শব্দে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয় লোকজন ও রাহুলের সঙ্গীরা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে কাছের একটি নার্সিংহোমে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি; হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
Sponsored

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান ফরাক্কার এসডিপিও-সহ বিশাল পুলিশবাহিনী। কি কারনে খুন করা হল রাহুলকে, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ব্যবসায়িক কোনো শত্রুতা বা পুরনো বিবাদের জেরে এই খুন হতে পারে। পুলিশের মতে সুপরিকল্পিতভাবেই দুষ্কৃতীরা এই অপারেশন চালিয়েছে।
ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে সামসেরগঞ্জ থানার পুলিশ।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
12h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
12h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
13h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
13h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
13h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
13h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
14h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
15h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
16h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
16h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
16h ago
