প্রথম দফার ভোটের পরই আতঙ্কিত শাহ: সরব শশী

প্রথম দফার ভোটগ্রহণে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে এবং তৃণমূলের জয়ের আভাস পেয়ে বিজেপি শিবির এবং খোদ স্বরাষ্ট্রমন্ত্রী আতঙ্কিত হয়ে পড়েছেন। আর সেই আতঙ্ক থেকেই তিনি হতাশ দলীয় কর্মীদের চাঙ্গা করতে চাইছেন। শুক্রবার অমিত শাহকে (Amit Shah) তীব্র নিশানা করলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা(Shashi Panja)। একই সঙ্গে এদিন নিজেদের জয় নিয়েও আত্মবিশ্বাসী মন্ত্রী। তিনি বলেন, প্রথম দফার ভোটের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অত্যন্ত আতঙ্কিত। শশী পাঁজার মতে, নির্বাচন কমিশনকে ব্যবহার করে এবং বুথে বুথে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে নথিপত্র পরীক্ষার নামে ভোটারদের মধ্যে এক প্রকার 'ভয়ের আবহ' তৈরি করার চেষ্টা করছে বিজেপি, কারণ তারা বুঝতে পেরেছে বাংলায় তৃণমূলই ক্ষমতায় ফিরছে। আরও পড়ুন: বালিগঞ্জে হেভিওয়েটদের বিপক্ষে বামেদের তরুণ মুখ আফরিন, ভোট চাইতে পৌঁছলেন টালিউডের ‘জ্যেষ্ঠপুত্রের’ বাড়ি
Sponsored

শশী পাঁজার কথায়, এবারের ভোট প্রতিবাদের ভোট। মানুষ মন খুলে তৃণমূলকে ভোট দিয়েছে। এসআইআরের প্রতিবাদে মানুষ ভোট দিয়েছে। বিজেপি বুঝতে পেরেছে তারা হেরে যাচ্ছে, তাই হতাশা থেকে আতঙ্কিত হয়ে এইদিন স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে কার্যকতাদের মনোবল বৃদ্ধি করতে চাইছেন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমানে তাঁর সাংবিধানিক দায়িত্ব পালনের চেয়ে বাংলায় বিজেপির পূর্ণ সময়ের কর্মীর মতোই বেশি কাজ করছেন!
-
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
3h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
5h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
6h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
9h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
22h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
23h ago
More from শিরোনাম
View All →
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
23h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
23h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
23h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
23h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
1d ago
