সোফিয়ার সঙ্গে বাগদান সারলেন ধাওয়ান, জানুন পাত্রী পরিচয়

জল্পনায় সিলমোহর। আইরিশ প্রেমিকা সোফিয়া সাইনের(Sophie Shine) সঙ্গে বাগদান পর্ব সেরে ফেললেন শিখর ধাওয়ান(Shikhar Dhawan)। ইনস্টাগ্রামে পোস্ট করে নিজেদের বাগদানের খবর জানিয়েছেন শিখর ও সোফি। কিছুদিন আগেই শোনা যাচ্ছিল ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে বিয়ে করতে চলেছেন এই তারকা যুগল। দিল্লিতে হবে বিয়ে। ইতিমধ্যেই বিয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছে শিখর ধাওয়ান। যদিও এই প্রস্তুতি হচ্ছে একেবারেই গোপনে।
Sponsored

ইনস্টাগ্রামে দু’জনের ছবি দিয়ে ক্যাপশনে ধাওয়ান লিখেছেন, ‘আজীবনের পথচলার সূচনা।’ সঙ্গে ক্যাপশনে শিখর লিখেছেন, ‘একসঙ্গে হাসি থেকে একসঙ্গে স্বপ্ন দেখা। এত ভালবাসা পেয়ে ধন্য। চিরকাল একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছি। সবার শুভেচ্ছা ও আশীর্বাদের জন্য কৃতজ্ঞ।’
Sponsored

বেশ কয়েক মাস ধরেই সোফির সঙ্গে ঘনিষ্ঠমহলে দেখা যায় তাঁকে। গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ে ভারতীয় দলের ম্যাচ দেখতে সোফির সঙ্গে হাজির ছিলেন ধাওয়ান (Shikhar Dhawan)। জানা গিয়েছে, ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহেই বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন ধাওয়ান-সোফি। দিল্লি এনসিআরে বিয়ের অনুষ্ঠান হবে।ক্রিকেটমহল ও বলিউডের অনেক তারকা উপস্থিত হতে পারে তাঁদের বিয়েতে। ইতিমধ্যে জমকালো অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
Sponsored

শিখরের জীবনে নতুন ইনিংস শুরুর ইঙ্গিত মেলে ২০২৪ সালের শেষের দিকে। সোফির সঙ্গে ঘনিষ্ঠমহলে দেখা যায় তাঁকে। গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ে ভারতীয় দলের ম্যাচ দেখতে সোফির সঙ্গে হাজির ছিলেন ধাওয়ান। তারপর একসঙ্গে ছবি দিয়ে ‘মাই লাভ’ বলে সবটা স্বীকারও করে নেন।
Sponsored

কিন্তু কে এই সোফিয়া? আয়ারল্যান্ডের নাগরিক সোফি পেশায় একজন কর্পোরেট প্রোফেশনাল। মার্কেটিং ও ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছেন লিমেরিক ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং ক্যাসলট্রয় কলেজ থেকে। বর্তমানে আবুধাবিতে নর্দার্ন ট্রাস্ট কর্পো সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট পদে কর্মরত।
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
12h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
13h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
13h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
13h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
13h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
13h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
15h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
15h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
16h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
16h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
17h ago
