Site Logo

Bengal T20 League: শাহবাজের দুরন্ত ব্যাটিং, মালদহকে হারিয়ে খেতাব জয় শ্রাচী রাঢ় টাইগার্সের

EBBS Desk·
Bengal T20 League: শাহবাজের দুরন্ত ব্যাটিং, মালদহকে হারিয়ে খেতাব জয় শ্রাচী রাঢ় টাইগার্সের

সিএবি আয়োজিত বেঙ্গল টি২০ লিগ( Bengal T20 League) খেতাব জিতে নিল শ্রাচী রাঢ় টাইগার্স( Shrachi Rarh Tigers )। রবিবার ইডেনে  বৃষ্টি বিঘ্নিত ফাইনালে সোবিসকো স্ম্যাশার্স মালদহকে ৯ রানে হারিয়ে দিল শাহবাজ আহমেদের দল, সেইসঙ্গে প্রথমবার ট্রফি ঘরে তুলল শ্রাচীর দল( Shrachi Rarh Tigers )।

Sponsored

Sranchi In Article

 

Sponsored

Merlin In Article

বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে ম্যাচ শুরু করা সম্ভব হয়নি। রাত ৯.৪৫ থেকে শুরু হয়।  ম্যাচের ওভার কমিয়ে ১৫ করা হয়েছিল। টস জিতে ফিল্ডিং নেয় মালদহ। ১০ রান তুলেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল শ্রাচীর দল। সেখান থেকে ১৪৪ রানের পার্টনারশিপ গড়েন অধিনায়ক শাহবাজ আহমেদ ও গৌরব সিং চৌহান। সাতটি চার ও ৬টি ছয়ের সাহায্যে শাহবাজ ৪৬ বলে ৮৮ রানে অপরাজিত থাকেন। গৌরব করেন ৫৫ (৩০)। অখিল দুটি উইকেট নেন। রমেশ প্রসাদ ও সুরজ সিন্ধু জয়সওয়াল একটি করে উইকেট দখল করেন।

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

বৃষ্টি পিছু ছাড়ছিল না ফাইনাল ম্যাচে। বৃষ্টি থামার পর ডিএলএস মেথডে মালদহের টার্গেট দাঁড়ায় ৯ ওভারে ১০৭। শেষ অবধি মালদহ ৫ উইকেটে ৯৭ রান তোলে। অভিমন্যু ঈশ্বরণ করেন ৩৮ রান । সুখমীত সিং দুটি উইকেট পান। রোহিত কুমার ও রাজু হালদার একটি করে উইকেট নেন। গভীর রাতে জয় পায় শ্রাচীর দল। মহিলা দল সেমিফাইনাল থেকে বিদায় নিলেও পুরুষ দল চ্যাম্পিয়ন হল। খেতাব জয়ের পরই উল্লাসে মাতে শ্রাচী শিবির।লিগের ফাইনাল ম্যাচের আগে ইডেনে আসেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ।

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

-

 

 

Related Articles

More from শিরোনাম

View All →