Site Logo

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

EBBS Desk·
Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে শ্রাচীর দল ৫ উইকেটে হারাল সোবিসকো স্ম্যাশার্স মালদহকে। টস জিতে ফিল্ডিং নিয়েছিল রাঢ়। মালদহ ১৯.৪ ওভারে ১১৭ রানে গুটিয়ে যায়‌। বিকাশ সিং সিনিয়র করেন সর্বাধিক ৩৩।

Sponsored

Sranchi In Article

রাঢ় অধিনায়ক শাহবাজ আহমেদ ৪ ওভারে ১৫ রান দিয়ে চার উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে ১৬ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। ম্যাচের সেরা শাহবাজ করেন ১৮ বলে ৩১।

মেয়েদের বিভাগে জয়ের ধারা অব্যাহত রাখল শ্রাচী রাঢ় টাইগার্স। সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাঠে আজ প্রথম ম্যাচে কলকাতা রয়্যাল টাইগার্সকে ৭ উইকেটে হারাল শ্রাচী রাঢ় টাইগার্স। টস হেরে ব্যাট করতে নেমে কলকাতা ৬ উইকেট হারিয়ে ১৪০ রান তুলেছিল। এরপর ১৮.৩ ওভারে তিন উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রাঢ়। ম্যাচের সেরা বৃষ্টি মাজি করেন ৬৯ (৪১)। মিতা পাল, দেবস্মিতা খালসা ও তৃষিতা সরকার একটি করে উইকেট পেয়েছেন।

এই লিগের প্রথম ম্যাচে সবিস্কো মালদাহ দলের অধিনায়ক অভিমুন্য ঈশ্বরন। এই লিগে খেলছেন শামির  মত ক্রিকেটার ।এই প্রসঙ্গে ঈশ্বরণ বলেন, শামি খেলাটা দারুন ইতিবাচক দিক। ও খেলায় ভিউয়ার বাড়বে। ও যেভাবে আইপিএল খেলার পর এখানে খেলছে সেটা খুব ভালো।

এসজি বল নিয়ে বাংলা দলের অধিনায়ক বলেন, বল নিয়ে আমার কিছু বলার নেই। কারণ এটা সিএবি দেখছে।এসজি বলে খেলতে আমাদের অসুবিধা হচ্ছে না।

ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ে তাঁর মত, আমরা মতে না থাকাই ভালো যে ১১ জন  খেলছে তারাই খেলা উচিত। এতে প্রপার অল রাইন্ডের জায়গা নষ্ট হচ্ছে।

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →