Site Logo

বিয়ে করছেন? প্রশ্ন শুনে লাজুক মুখে উত্তর দিলেন গিল

EBBS Desk·
বিয়ে করছেন? প্রশ্ন শুনে লাজুক মুখে উত্তর দিলেন গিল

বিয়ে নিয়ে ফের প্রশ্নের সম্মুখীন হতে হল শুভমান গিলকে (Shubman Gill)। বিগত কয়েক বছর ধরেই মাঠের বাইরে চর্চায় গিলের ব্য়ক্তিগত জীবন। কখনও সারা তেন্ডলকর থেকে ,সারা আলি খানের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন তৈরি হয়েছে। এবার ক্যামেরার সামনে ফের একই প্রশ্নের মুখোমুখি হতে হল। আসলে চলতি আইপিএলে দাড়ি রাখতে দেখা যাচ্ছে গিলকে। সম্ভবত সেই দেখেই সঞ্চালক ড্যানি মরিসন প্রশ্ন করে বসেন, “বিয়ে করছ নাকি?”

Sponsored

Sranchi In Article

এই প্রশ্ন শুনে কিছুটা থমকে যান শুভমান(Shubman Gill)। কিন্তু দ্রুত নিজেকে সামলে না গিল, “এখনই সেরকম কিছু নেই”। এই কথোপকথন ভাইরাল হতে সময় লাগেনি। পর থেকেই সোশাল মিডিয়ায় শুভমানের বিয়ে নিয়ে চর্চা শুরু হয়।

প্রশ্নটি শুনে শুভমান গিলকে কিছুটা অস্বস্তিতে পড়তে দেখা যায়। তিনি কয়েক সেকেন্ড থেমে সংক্ষেপে উত্তর দেন, তাঁর মুখ ছিল লাজুক।' মরিসন পরিবেশটা হালকা রাখার চেষ্টা করে দ্রুত প্রসঙ্গ পরিবর্তন করলেন, কিন্তু মুহূর্তটি ক্যামেরায় ধরা পড়ে এবং দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এই প্রথমবার নয় শুভমান গিলকে এর আগেও একই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল। গত মরশুমে, টসের সময় ড্যানি মরিসন তাঁকে ঠিক একই ধরনের একটি প্রশ্ন করেছিলেন, যা গিলকে দৃশ্যত অস্বস্তিতে ফেলেছিল।

এদিকে, ম্যাচ জয়ের পর ওয়াশিংটন সুন্দর এবং সাই সুদর্শনকে সঙ্গে নিয়ে একটি ছবি পোস্ট করেন গিল। সেই ছবিতে লেখা, ‘বাস জিতনা হ্যায়। আভা দে।’ আভা দে হল গুজরাটি শব্দবন্ধ। অর্থাৎ কেবল জিততেই হবে। এগিয়ে আসো।’

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →