Site Logo

SIR মামলাতে থেকে আইপ্যাক কাণ্ড, আজ নজর সুপ্রিম কোর্টে 

EBBS Desk·
SIR মামলাতে থেকে আইপ্যাক কাণ্ড, আজ নজর সুপ্রিম কোর্টে 

মঙ্গলবার রাজ্যে দুই গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। একদিকে রয়েছে এসআইআর (SIR) সংক্রান্ত মামলা অন্যদিকে ইডি - আইপ্যাক শুনানি (ED - IPAC Case)। এদিন দুপুর ১২ টা নাগাদ এসআইআর মামলাটি শুনবে প্রধান বিচারপতি সূর্যকান্ত (CJI Surya Kant) এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ। রাজ‍্য, মমতা বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক পক্ষের বিরুদ্ধে করা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) মামলারওও শুনানি রয়েছে আজ। পাশাপাশি সোমবার প্রায় মধ্যরাতে প্রকাশিত সাপ্লিমেন্টারি তালিকায় যাঁদের নাম বাদ গেল তাঁরা ট্রাইব্যুনালে আবেদন করলে কীভাবে কবে তার নিষ্পত্তি হবে সে প্রসঙ্গ উঠে আসবে বলে মনে করা হচ্ছে।

Sponsored

Sranchi In Article

সোমবার মধ্যরাতে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ পেয়েছে। বিস্তারিত তথ্য না জানা গেলেও কমিশন সূত্রে খবর এখনও অ‍্যাডজুডিকেশন তালিকায় থাকা অর্ধেকেরও বেশি নামের নিষ্পত্তি হওয়া বাকি। সেই নিষ্পত্তি হয়ে গেলেও, যাঁদের নাম সেখানেও বাদ যাচ্ছে, তাঁদের আবেদনের চূড়ান্ত নিষ্পত্তি ট্রাইব্যুনালের মাধ্যমে হওয়ার আগেই কি নির্বাচন করা সম্ভব? আগামী ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট। সে ক্ষেত্রে কোনও বৈধ ভোটার যাতে বাদ না করেন তা নিশ্চিত করা হবে কীভাবে, তা নিয়ে আজ সওয়াল -জবাব চলবে সুপ্রিম আদালতে।

কলকাতায় আইপ্যাক অফিসে এবং কর্ণধারের (প্রতীক জৈন) বাড়িতে ইডি হানা সংক্রান্ত মামলার শুনানিও রয়েছে এদিন। বিচারপতি পিকে মিশ্রর বেঞ্চে রাজ‍্য, মমতা বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক পক্ষের বিরুদ্ধে করা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মামলার শুনানি হবে। মৌলিক অধিকার খর্বের বিষয়ে অভিযোগ তুলে কেন্দ্রের সংস্থা মামলা করতে পারে কিনা তা নিয়ে আগে শুনানিতে বিস্তারিত আলোচনা হয়েছে। আজ সেই আবেদনের মেইনটেইনিবিলিটির উপর সওয়াল- জবাব শুরু হবে বিচারপতি প্রশান্তকুমার মিশ্র এবং বিচারপতি এনভি অঞ্জরিয়ার বেঞ্চে।

-

-

-

-

-

-

-

 

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →