তারাতলা গোডাউন বিপর্যয়ের তদন্তে  এবার কলকাতা পুরসভার প্রাক্তন ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের (Kalicharan Banerjee) বাড়িতে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল (SIT, Kolkata Police)। তদন্তের স্বার্থে গুরুত্বপূর্ণ নথি ও তথ্যপ্রমাণ সংগ্রহের উদ্দেশ্যেই  রবিবার দুপুরে কালীচরণের হাওড়ার বাড়িতে যান SIT আধিকারিকরা।  

গত বুধবার দুপুরে আচমকাই কলকাতার তারাতলা একালায় একটি নির্মীয়মাণ গোডাউন ভেঙে পড়ে ১৭ জনের মৃত্যু হয়। এরপরই তদন্তে নেমে কালীচরণকে জিজ্ঞাসাবাদের গ্রেফতার করা হয়। তিনি একসময় কলকাতা পুরসভার মেয়র তথা বর্তমান রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তদন্তকারীদের দাবি, গোডাউন সংক্রান্ত একাধিক প্রশাসনিক সিদ্ধান্ত ও নথিপত্রের সূত্র ধরেই তাঁর ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। সেই কারণেই তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছে SIT.