Site Logo

গভীর খাদে দুধবোঝাই পিকঅ্যাপ ভ্যান, মৃত ৬

EBBS Desk·
গভীর খাদে দুধবোঝাই পিকঅ্যাপ ভ্যান, মৃত ৬

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিমলায় (Shimla) ভয়াবহ পথ দুর্ঘটনা (Road accident)। শক্রবার তাকলেচ পুলিশ ফাঁড়ির (Taklech Police Outpost) অন্তর্গত উরমান এলাকায় দুধবোঝাই একটি পিকঅ্যাপ ভ্যান (Milk-laden pickup van) নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এর ফলে গাড়িতে থাকা ছজনেই ঘটনাস্থলেই মারা যায়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পোঁছায় পুলিশ (Police), প্রশাসনের আধিকারিক। স্থানীয় বাসিন্দাদের নিয়ে দ্রুত উদ্ধারকাজ শুরু করেন তারা। দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের (Post-Mortem) জন্য হাসপাতালে পাঠানো হয়।

Sponsored

Sranchi In Article

Sponsored

Merlin In Article

মৃতদের মধ্যে রয়েছেন গাড়ির চালক অশোক জৈন (৩২), অভিষেক সানি (২৩), নীতিন (২৩), লায়ক রাম (৫৬), আশা কুমারী এবং যুগল। প্রত্যেকেই হিমাচল প্রদেশের বিভিন্ন গ্রামের বাসিন্দা। এই মর্মান্তিক ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Sponsored

Shyam Sundar In Article

রামপুরের মহকুমাশাসক (Sub-Divisional Magistrate of Rampur) হর্ষ অমরিন্দর সিং নেগি (Harsh Amarinder Singh Negi) জানিয়েছেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরই পুলিশ ও প্রশাসনের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। কী কারণে দুধবোঝাই একটি পিকঅ্যাপ ভ্যানটি (Milk-laden pickup van) খাদে পড়ে গেল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই পুলিশ একটি মামলা রুজু করে ঘটনার তদন্ত (Investigation) শুরু করেছে। তদন্তের রিপোর্ট (Report) হাতে এলেই দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

Related Articles

More from শিরোনাম

View All →