বিপ্লবীদের শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে ফের হামলার শিকার তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বিকেলে শ্যামবাজারে নেতাজি মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন তৃণমূল (TMC) সুপ্রিমো। এর পরেই বিজেপির পরিকল্পিত ষড়যন্ত্র। ফেরার পথে তাঁকে লক্ষ্য করে স্লোগান তোলেন বিজেপির কর্মী-সমর্থকেরা। মুহূর্তে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ (Police) বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

এদিন শ্যামবাজারে নেতাজি মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে ফিরছিলেন মমতা। সেই সময় ফের পরিকল্পিত অশান্তি বাধানোর চেষ্টা চালায় বিজেপি (BJP)- অভিযোগ তৃণমূলের। এর আগে হালিশহরে মৃত দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার পথে প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ির উপর আক্রমণ হয়। ছোড়া হয় ইট-পাথর। 

এদিনের অনভিপ্রেত ঘটনার দায় স্বীকার করে এক আক্রামণকারী জানান, “শ্রদ্ধাজ্ঞাপনের সময় আমরা কোনও বাধা দিইনি। ফেরার সময় চোরকে চোর বলেছি, এতে অন্যায়ের কিছু নেই।” পাল্টা তৃণমূলের অভিযোগ, এভাবে ভয় দেখানোর চেষ্টা করছে শাসক শিবির।