Site Logo

SIR শুনানির পরেও কাজের চাপ! কালিয়াচকে BLO মৃত্যুতে প্রশ্ন

EBBS Desk·
SIR শুনানির পরেও কাজের চাপ! কালিয়াচকে BLO মৃত্যুতে প্রশ্ন

নির্বাচন কমিশনের অপরিকল্পিত (SIR BLO death) এসআইআর-এর বলি রাজ্যের আরও এক বিএলও। এবার কমিশনের কাজের চাপে ও হঠকারী শুনানি প্রক্রিয়ার জেরে মৃত্যুর অভিযোগ উঠেছে মালদার কালিয়াচকে। মৃত বিএলও-র নাম আনিকুল ইসলাম(৫২)। পরিবারের অভিযোগ, অতিরিক্ত কাজের চাপ তো ছিলই তার সঙ্গে ৪৪ জনের নথি পুনরায় যাচাই করতে বলায় চাপ অতিরিক্ত বেড়ে যায়। যার জেরেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।

Sponsored

Sranchi In Article

আনিকুল কালিয়াচক হাই স্কুলের ভূগোলের শিক্ষক ছিলেন। প্রথমবার হেয়ারিং এর পরেও নিজের নাম দ্বিতীয়বার 'অবজারভেশন' তালিকায় ওঠে ওই বিএল ও-র। নতুন করে তথ্য যাচাইয়ের সম্ভাবনা তৈরি হয়। একইসঙ্গে তাঁর বুথের আরও ৪৪ জনের নাম আসে কমিশনের অবজারভেশন তালিকায়। এরপরেই মানসিক চাপে ভুগছিলেন তিনি। পরিবারের দাবি, আধিকারিকদের সঙ্গে কথা বলেও দুশ্চিন্তামুক্ত হতে পারেননি। বুধবার সন্ধ্যায় বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন আনিকুল। তাঁকে এলাকার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয়। বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান। সুজাপুর বিধানসভার ১৪৪ নম্বর বুথের বিএলও আনিকুল আলমের মৃত্যুতে ক্ষোভ পরিবারের। আরও পড়ুন: স্ত্রীকে আঘাত করা দোষের নয়, গার্হস্থ্য হিংসাকে বৈধতা দিল তালিবান সরকার!

-

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →