Site Logo

জুলাই থেকেই রাজ্যে চালু স্মার্ট মিটার! কয়েক দফা শর্ত দিল কেন্দ্র

EBBS Desk·
জুলাই থেকেই রাজ্যে চালু স্মার্ট মিটার! কয়েক দফা শর্ত দিল কেন্দ্র

বাংলায় এখন ডবল ইঞ্জিন সরকার। বিজেপি (BJP) ক্ষমতায় আসতেই কেন্দ্রের বিভিন্ন প্রস্তাব ও প্রকল্প বাস্তবায়িত করতে একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) । এবার রিয়েল টাইম বিদ্যুৎ ব্যবহারের তথ্য জানতে বাংলার ঘরে ঘরে স্মার্ট মিটার (Smart Meter) চালুর ভাবনা। শনিবার রাজারহাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এমন কথাই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টর (Manohar Lal Khattar,Minister of Housing and Urban Affairs of India)।

Sponsored

Sranchi In Article

প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা (PM Surya Ghar) থেকে শুরু করে পশ্চিমবঙ্গের সব সরকারি প্রতিষ্ঠান ও বাড়িতে ধাপে ধাপে স্মার্ট মিটার চালু করার জন্য কয়েক দফা শর্ত দিয়েছে কেন্দ্র। বলা হয়েছে, ধাপে ধাপে রাজ্যে প্রায় ২ কোটি স্মার্ট মিটার বসানো হবে। প্রথম পর্যায়ে বাড়িতে বাড়িতে, সরকারি অফিস এবং বিভিন্ন সরকারি ভবনে স্মার্ট মিটার স্থাপন করা হবে। একই সঙ্গে বিদ্যুৎ দফতরের প্রায় ৮০০ কোটি টাকার বকেয়া বিল দ্রুত মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে। স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে পূর্ববর্তী সরকার অংশ নেয়নি বলে অভিযোগ করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ২০২৯-৩০ সালের মধ্যে বিদ্যুতের চাহিদা মেটাতে বিশেষ পরিকল্পনা করা হচ্ছে। তবে তার জন্য ধাপা ও বর্জ্য ব্যবস্থা নিয়ে রাজ্যকে আলাদা করে পরিকাঠামো তৈরি করতে হবে।

Sponsored

Merlin In Article

শনিবার রাজ্যের বিদ্যুৎ দফতর, রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার কর্তাদের সঙ্গে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের কর্তাদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে আগামী দেড় বছরের মধ্যে রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার এলাকায় 'পিএম সূর্যঘর' ভর্তুকি প্রকল্পে রাজ্যে ২.৭০ লক্ষ গৃহস্থের ছাদে গ্রিড সংযুক্ত সৌর বিদ্যুৎ ব্যবস্থা চালু করা হবে। তবে সরকারি দফতর ছাড়া বাকিদের স্মার্ট মিটারের বিষয়টিকে আপাতত 'অপশনাল' (Optional) রাখা হচ্ছে। প্রশাসনিক সূত্র বলছে কেন্দ্রের শর্ত মানার পরই নাকি রাজ্যকে আর্থিক অনুদান দেওয়া হবে।

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

 

Related Articles

More from শিরোনাম

View All →