অবশেষে ED দফতরে হাজিরা সোনা পাপ্পুর, নিজেকে নির্দোষ বলে দাবি

খোঁজ পাচ্ছিল না পুলিশ (Police)। অবশেষে সোমবার, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে (ED) দেখি মিলল বিশ্বজিৎ পোদ্দার (Biswajit Poddar) ওরফে সোনা পাপ্পু। আর্থিক প্রতারণা ও তোলাবাজি থেকে শুরু করে কাঁকুলিয়ায় বোমা-গুলিকাণ্ডেও নাম জড়ায় তাঁর। আগেই সম্পত্তি সংক্রান্ত প্রায় ৩০০ পাতার নথি সোনা পাপ্পুর বাড়ি থেকে উদ্ধার হয়েছিল। এদিন ED দফতরে ঢোকার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, তিনি কোনও বোমাবাজির সঙ্গে জড়িত নন। ঘটনার দিন তিনি বাড়িতেই ছিলেন। পুজো করছিলেন। আর তাঁর স্ত্রী স্যোশাল মিডিয়ায় তার লাইভ করছিলেন।
Sponsored

এর আগে সোনা পাপ্পুর বাড়-সহ একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়েছিল। পরবর্তীকালে শান্তনু সিনহা বিশ্বাসের বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়। পাপ্পুর বিরুদ্ধে অভিযোগ, অন্যের থেকে জমি কম দামে ভয় দেখিয়ে কিনে বেশি দামে বিক্রি করত। এ ব্যাপারে পুলিশি সহায়তার অভিযোগে ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাস ইতিমধ্যে পুলিশি জালে। ব্যবসায়ী জয় এস কামদারও একই কারনে গ্রেফতার হয়। যদিও পাপ্পু দাবি করেন "আমি আগেও বলেছি, আমি কোনও বোমাবাজি, কোনও কাকুলিয়া কেসে জড়িত ছিলাম না। সেদিন আমি পুজোতে বসেছিলাম। আমার স্ত্রী লাইভ ছাড়ছিল। আমি এখনও তা-ই বলছি।" তাঁকে কেন খুঁজে পায়নি পুলিশ? উত্তরে সোনা পাপ্পু জানান, "আমি ঘরেই ছিলাম। পুলিশ এক-দু'বার এসেছিল ঘরে। বাইরে বেরোইনি।"
প্রথমে জয় এস কামদারের এবং তারপরে কলকাতা পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেফতার করা হয়। এদিন ইডি দফতরে সোনা পাপ্পুকে ডিজ্ঞাসাবাদ চলছে।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
2h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
6h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
8h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
9h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
12h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
