মানুষের বিরুদ্ধের খেলবে রোবট! তাক লাগিয়ে দিল সোনির এআই 'এস'

বর্তমান সময়ে বিশ্ব জুড়ে বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) বা এআই-র দাপট। ব্যতিক্রম নয় খেলাধুলার দুনিয়ায়। বর্তমানে মাঠে পারফরম্যান্সের পাশাপাশি গুরুত্বপূর্ণ দিক বিশ্লেষণ, সেখানেই ভূমিকা নিচ্ছে এআই। এবার প্রতিযোগী হয়ে উঠল এআই!
Sponsored

সোনির গবেষণা বিভাগের তৈরি এই রোবট, যার নাম এস(S)। এই রোবট এমনভাবে বানানো হয়েছে যাতে এটি খুব দ্রুত বলের গতি বুঝে সঠিক সময়ে শট নিতে পারে। টেবিল টেনিসে বলের গতি অনেক বেশি হয়, তার সঙ্গে থাকে স্পিন, ফলে বলের দিক মুহূর্তে বদলে যেতে পারে। এই কঠিন পরিস্থিতি সামলানোর জন্য রোবটটির মধ্যে ১২ টি ক্যামেরা বসানো আছে। এগুলো বলের গতি, ঘূর্ণন ও অবস্থান একসঙ্গে পর্যবেক্ষণ করে।
'এস' নামক এই রোবটটির আট জয়েন্টের হাত রয়েছে, যার সাহায্যে এটি মানুষের মত টেবিল টেনিস খেলতে পারে। ডিপ রিইনফোর্সমেন্ট লার্নিং প্রযুক্তির (Deep Reinforcement Learning Technology) মাধ্যমে এটি নিজে নিজেই বিভিন্ন সার্ভ, রিটার্ন ও খেলার কৌশল শিখেছে। পরিক্ষামূলক ম্যাচে জাতীয় স্তরের ৫ জনের মধ্যে তিনজন খেলোয়াড়কে হারিয়ে নিজের দক্ষতা প্রমাণ করেছে। যদিও বিশ্বের সেরা পেশাদার খেলোয়াড়দের বিরুদ্ধে এখনও জিততে পারেনি, তবুও এটি দেখিয়ে দিয়েছে যে সর্বোচ্চ স্তর ছাড়া অন্য পর্যায়ে এআই এখন বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে।
গবেষকদের মতে, এই এআই প্রযুক্তির ব্যবহার শুধু খেলাধুলার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং যেখানে দ্রুত সিদ্ধান্ত, নিখুঁত নিয়ন্ত্রণ এবং তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দরকার, সেখানে এটি বড় ভূমিকা নিতে পারে। চিকিৎসা, রোবোটিক সার্জারি, শিল্পক্ষেত্র কিংবা ঝুঁকিপূর্ণ কাজেও ভবিষ্যতে এমন প্রযুক্তির ব্যবহার বাড়বে। এই গবেষণার ফল আন্তর্জাতিক বিজ্ঞান পত্রিকা ‘নেচারে' (Nature") প্রকাশিত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এতে স্পষ্ট হয়েছে যে এআই এখন শুধু বিশ্লেষণ নয়, বাস্তব কাজেও মানুষের সঙ্গে প্রতিযোগিতা করার ক্ষমতা অর্জন করছে।
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
14h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
18h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
20h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
21h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1d ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
