কলকাতা ২৯°সে
ব্রেকিং
অসুস্থ ভাইজান! অনুষ্ঠান চলাকালীন শুয়ে পড়লেন সলমন, তারপর....অনুমতি ছাড়াই ছুটির দিন শেষ! সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে জারি কড়া নির্দেশিকাভুটানে ভূমিকম্প, রিখটার স্কেলে তীব্রতা ৪.৭!নন্দীগ্রামের ধৃত কংগ্রেস প্রার্থীর ১৪ দিনের জেল হেফাজত! উপনির্বাচনের আগেই কেন পদক্ষেপ? উত্তর মিললপুলিশ ট্রেনিং সেন্টারের শৌচালয়ে উদ্ধার কমান্ডোর দেহ!কোনও অর্থ ব্যয় ছাড়াই গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ আমেরিকার হাতে! দাবি ট্রাম্পেরনন্দীগ্রামের পর রেজিনগর, মনোনয়ন প্রত্যাহার মমতার দলের প্রার্থী রবিউলেরগ্রেফতারির পর থেকে খোঁজ নেই মিলনের! বিপদজনক পরিস্থিতি নিয়ে আশঙ্কা কংগ্রেসের, নির্লিপ্ত কমিশননন্দীগ্রামে পুরনো মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী, 'স্বৈরাচারী ফ্যাসিস্ট আচরণ' তোপ কুণালেরফের বড় দুর্যোগ! আসছে 'অর্ণব', কেন ঘূর্ণিঝড়ের নামকরণ হয়?অসুস্থ ভাইজান! অনুষ্ঠান চলাকালীন শুয়ে পড়লেন সলমন, তারপর....অনুমতি ছাড়াই ছুটির দিন শেষ! সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে জারি কড়া নির্দেশিকাভুটানে ভূমিকম্প, রিখটার স্কেলে তীব্রতা ৪.৭!নন্দীগ্রামের ধৃত কংগ্রেস প্রার্থীর ১৪ দিনের জেল হেফাজত! উপনির্বাচনের আগেই কেন পদক্ষেপ? উত্তর মিললপুলিশ ট্রেনিং সেন্টারের শৌচালয়ে উদ্ধার কমান্ডোর দেহ!কোনও অর্থ ব্যয় ছাড়াই গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ আমেরিকার হাতে! দাবি ট্রাম্পেরনন্দীগ্রামের পর রেজিনগর, মনোনয়ন প্রত্যাহার মমতার দলের প্রার্থী রবিউলেরগ্রেফতারির পর থেকে খোঁজ নেই মিলনের! বিপদজনক পরিস্থিতি নিয়ে আশঙ্কা কংগ্রেসের, নির্লিপ্ত কমিশননন্দীগ্রামে পুরনো মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী, 'স্বৈরাচারী ফ্যাসিস্ট আচরণ' তোপ কুণালেরফের বড় দুর্যোগ! আসছে 'অর্ণব', কেন ঘূর্ণিঝড়ের নামকরণ হয়?
শিরোনামখেলা

সমস্যার কথা বলাতেই চক্ষুশূল! CAB-র বিরুদ্ধে বিস্ফোরক সৌরাশিস

সমস্যার কথা বলাতেই চক্ষুশূল! CAB-র বিরুদ্ধে বিস্ফোরক সৌরাশিস

বিতর্কে সরগরম সিএবি(CAB)। কর্তাদের বয়স বিতর্কের মধ্য়েই এবার কোচ নিয়োগ নিয়েও তোলপাড় বঙ্গ ক্রিকেট। বুধবার রাতেই সিনিয়র দল এবং বয়স ভিত্তিক দলের কোচের নাম প্রকাশ করেছে সিএবি। সেখানে নাম নেই বিগত কয়েক বছরের সফল কোচ সৌরাশিস লাহিড়ীর(Sourasish Lahiri)। বৃহস্পতিবার বিশ্ব বাংলা সংবাদকে দেওয়া সাক্ষাৎকারে একরাশ হতাশা, বিস্ফোরক তথ্য প্রকাশ করলেন অভিমানী সৌরাশিস (Sourasish Lahiri)।

প্রশ্নঃ শেষ ৫ বছরে সফল হওয়ার পরেও সিএবির প্রকাশিত কোনও কোচের পদে আপনার নাম নেই, এটা কতটা হতাশাজনক?

সৌরাশিসঃ তোমরা অন্তত মনে করো শেষ ৫ বছরে আমার কোচিংয়ে পারফরম্যান্স সেরা। কিন্তু তার পরেও যখন রাজ্যের দলেই কোচিং স্টাফের পদে আমার নাম থাকে না সেটা তো কষ্টের এবং খুব হতাশাজনক।

প্রশ্নঃ বঙ্গ ক্রিকেটে সৌরাশিসের অবদান সবাই জানে, যেভাবে আপনাকে বাদ দেওয়া হল সেটা কতটা আহত করল?

সৌরাশিসঃ আমি কখনই বলব না আমি সারা জীবন কাজ করব। আমি আজ কাজ করছি কাল অন্য কেউ করবে। কিন্তু আমি জানতে চেয়েছি আমি কোন জায়গাটা ভুল করেছি। আমাকেতেও শিখতে হবে কোথায় ভুল করেছি। আমি যে সিভিটা জমা দিয়েছি যারা কোচিংয়ে সুযোগ পেল তাদের সঙ্গে আমার সিভিটার কতটা ফারাক। আমি চেষ্টা করব সেই ভুলগুলো শুধরে নিতে।

প্রশ্নঃ জানা গিয়েছে কোচিং প্যানেলে যারা ছিলেন তাদের আপনার প্রেজেন্টটেশন পছন্দ হয়নি?

সৌরাশিসঃ প্রেজেন্টটেশন এবং ইন্টারভিউ এক বিষয় নয়। প্রেজেন্টটেশনের জন্য যে উপকরণ লাগে তা ছিল না। ইন্টারভিউতে প্রশ্নোত্তর হয়েছিল। আমাকে কিছু প্রশ্ন করা হয়। আমার কোচিং কেরিয়ার নিয়ে বলতে বলা হয়। আমি সেগুলো বলেছি পাশাপাশি আমাকে কি কি সমস্যার মধ্যে পরতে হয় কোচ হিসাবে সেটা আমি খুলে বলেছি। সেটা তো বলতেই হবে কারণ নিজের কাছে সত থাকা প্রয়োজন। এর জন্য কারোর কারোর বিরাগভাজন হতে হলে আমার কিছু করার নেই।

প্রশ্নঃদল নির্বাচনে প্রভাবশালী পুলিশ কর্তার প্রভাব ছিল?

সৌরাশিসঃ আমার কাছে দল সব সময়ই প্রথম অগ্রাধিকার। আমি সব সময়ই সেরা ক্রিকেটারকে দলে সুযোগ দিয়েছি, কারণ সে বাংলাকে প্রতিনিধিত্ব করছে। আমি এই থিয়োরিতে বিশ্বাস করি। এর জন্য বাংলাকে চ্যাম্পিয়ন করেছি। কিন্ত ভালো ক্রিকেটারের থেকে তার থেকে কম প্রতিভা সম্পন্ন ক্রিকেটারকে নেওয়ার জন্য চাপ দিলে আমি তার প্রতিবাদ করেছি আগামী দিনেও করব।

প্রশ্নঃ কোচ নির্বাচনেও ভোটের অঙ্ক প্রভাব ফেলছে?

সৌরাশিসঃ আমার তো ভোট নেই তাই বলতে পারব না। আমার আছে নিজস্বতা, কর্মদক্ষতা। আমার থেকে ভালো কেউ এলে কাজ করবে?

প্রশ্নঃ বিসিসিআই শিবিরে সৌরাশিসকে ডাকা হয়, কিন্তু সিএবি ডাকে না, বিষয়টিকে কীভাবে দেখছেন?

সৌরাশিসঃ আমি সিএবির প্রতিনিধিত্ব করি, সিএবি ফেসবুকে গর্বের সঙ্গে পোস্ট করে। অবাক লাগে বিসিসিআইয়ের শিবিরে কোচিং করাচ্ছি কিন্ত রাজ্য দল থেকেই আমাকে বাদ দেওয়া হচ্ছে।

প্রশ্নঃ আগামীতে কোচিং নিয়ে ভাবনা বা সিএবির কারোর সঙ্গে কথা হয়েছে?

সৌরাশিসঃ সিএবির কারোর সঙ্গে কথা হয়নি। আমার এখন লক্ষ্য বেঙ্গল টি২০ লিগ, গতবার আমার কোচিং করা দলই চ্যাম্পিয়ন হয়েছে।

-

-

-

Sponsored

Merlin In Article

 

 

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

রুগ্ন পশুদের দেখে উদ্বেগ, আলিপুর চিড়িয়াখানার পরিকাঠামোয় ক্ষুব্ধ বনমন্ত্রী
শিরোনাম

রুগ্ন পশুদের দেখে উদ্বেগ, আলিপুর চিড়িয়াখানার পরিকাঠামোয় ক্ষুব্ধ বনমন্ত্রী

২০/৯/২০২৬1 মিনিট পড়া
টানা ৩ দিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক! নড়েচড়ে বসল কেন্দ্রীয় অর্থমন্ত্রক
শিরোনাম

টানা ৩ দিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক! নড়েচড়ে বসল কেন্দ্রীয় অর্থমন্ত্রক

২০/৯/২০২৬1 মিনিট পড়া
SIR গেরোতে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা! নোটিশ পেলেন ধনকড়ও
শিরোনাম

SIR গেরোতে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা! নোটিশ পেলেন ধনকড়ও

২০/৯/২০২৬1 মিনিট পড়া
জয়ন্তী নদীর বুকে অস্থায়ী রাস্তা, নির্মাণকাজ ঘিরে প্রশ্ন
শিরোনাম

জয়ন্তী নদীর বুকে অস্থায়ী রাস্তা, নির্মাণকাজ ঘিরে প্রশ্ন

২০/৯/২০২৬1 মিনিট পড়া
খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ স্বরাষ্ট্রমন্ত্রী, এখন কেমন আছেন শাহ
শিরোনাম

খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ স্বরাষ্ট্রমন্ত্রী, এখন কেমন আছেন শাহ

২০/৯/২০২৬1 মিনিট পড়া
আদিবাসী সমাজের অনুষ্ঠান থেকে প্রশাসনিক বৈঠক, একগুচ্ছ কর্মসূচি নিয়ে আজ পুরুলিয়া সফর মুখ্যমন্ত্রীর
শিরোনাম

আদিবাসী সমাজের অনুষ্ঠান থেকে প্রশাসনিক বৈঠক, একগুচ্ছ কর্মসূচি নিয়ে আজ পুরুলিয়া সফর মুখ্যমন্ত্রীর

২০/৯/২০২৬1 মিনিট পড়া

More from শিরোনাম

View All →