Site Logo

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

EBBS Desk·
লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

 

Sponsored

Sranchi In Article

বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ, সঙ্গে ছিলেন সিএবির কোষাধ্যক্ষ সঞ্জয় দাস। একাধিক বিষয় নিয়ে সৌরভ এবং ক্রীড়ামন্ত্রীর কথা হয়। এরপরই জল্পনা শুরু হয়েছে কেন দ্রুত ক্রীড়া মন্ত্রীর সঙ্গে দেখা করলেন সৌরভ নেপথ্যে অন্য কোনও সমীকরন।।

কয়েকদিন আগে সিএবির প্রাক্তন সভাপতি অভিষেক ডালমিয়া রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রীকে চিঠি লিখে ময়দানে স্বচ্ছতা আনার বিষয়ে আবেদন জানান। পাশাপাশি একটি ক্রীড়া সংস্থা দুর্নীতি নিয়ে বিস্তারিত লেখেন বুঝতে অসুবিধা হয়নি। অভিষেকের ইঙ্গিত ছিল সিএবির দিকে। এর পর থেকেই ময়দানে আড়াআড়ি বিভাজন হয়ে গিয়েছে। রাজ্যে পালাবদলের পরই অভিষেক ডালমিয়া অনেকটাই সক্রিয় হয়ে উঠেছেন এই পরিস্থিতিতে দ্রুত ক্রীড়া মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সিএবির সভাপতি একটি বিস্তারিত চিঠি দিয়েছেন তাকে।

 

পরিস্থিতিতে বুধবার ক্রীড়ামন্ত্রীকে চিঠি দিয়েছে সিএবি। সিএবির অন্দরে যাবতীয় কর্মকাণ্ডে স্বচ্ছতা বজায় থাকে। বাংলার ক্রিকেটের স্বার্থেই কাজ করে সংস্থা।

একই সঙ্গে স্বীকার করে নেওয়া হয়, অভিষেকের পত্রবাণের জেরেই এই চিঠি পাঠাচ্ছ সিএবি। মনে করিয়ে দেওয়া হয়েছে, গত ৩০ বছর থেকে শুরু করে আজ পর্যন্ত বঙ্গ ক্রীড়া সংস্থার বিরুদ্ধে এমন অভিযোগ ওঠেনি। ক্রীড়ামন্ত্রীকে সিএবি'তে আসার আমন্ত্রণও জানানো হয়েছে এই চিঠিতে।

সিএবির পক্ষ থেকে বলা হয় ,রবিবার ইডেনে অনুষ্ঠেয় বেঙ্গল টি২০ লিগের ফাইনালে উপস্থিত থাকার জন্য রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁকে আমন্ত্রণ জানিয়ে এলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সিএবি কোষাধ্যক্ষ সঞ্জয় দাস। নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে ক্রীড়া ও যুব কল্যাণ দফতরে। রাজ্যের ক্রীড়া ও ক্রীড়া পরিকাঠামোর বিকাশ নিয়ে মন্ত্রীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের।

ময়দানে গুঞ্জন এবার কিন্তু সৌরভকে কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে। নিরঙ্কুশ আধিপত্য তিনি হারাতে পারেন। আগামী কয়েক মাসের মধ্যেই সিএবির কয়েকটি পদে ভোটাভুটি হওয়া সম্ভাবনা রয়েছে।

_

_

_

_

_

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →