গোপীনাথপুরে শাহর পাল্টা সভা অভিষেকের: প্রকাশ্যে পোস্টার

যে মাঠে সভা করে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সেই মাঠেই পাল্টা সভা করে কড়ায়-গন্ডায় জবাব দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ৮ মার্চ সুন্দরবন সংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় গোপীনাথপুর মাঠে হবে সমাবেশ। বুধবার এই সভার পোস্টার লঞ্চ (poster launch) হল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) তাঁর ফেসবুক পেজে 'যতই করো হামলা, আবার জিতবে বাংলা' সমাবেশের পোস্টার লঞ্চ করেন। এই সমাবেশের প্রস্তুতি চলছে জোর কদমে। মঙ্গলবারই সভাস্থল ঘুরে দেখেন সাংসদ বাপি হালদার (Bapi Halder) ও জেলা প্রশাসনের আধিকারিকরা।
Sponsored

বাংলা জুড়ে রথ চালানোর পরিকল্পনা করা বিজেপির রথ দক্ষিণ চব্বিশ পরগণায় বের করেছিলেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গোপীনাথপুর থেকে রথযাত্রার (Rathyatra) সূচনাও করেছিলেন। যদিও সেই রথ এখন কোথায় তার খোঁজ নেই। সেই বিজেপিকে যোগ্য জবাব দেওয়ার প্রস্তুতি শুরু তৃণমূলের। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মাঠেই সভা করে বিজেপিকে যোগ্য জবাব দেওয়ার কথা জানান।
আরও পড়ুন : হোলির শুভেচ্ছা জানিয়ে সমাজমাধ্যমে পোস্ট মমতা-অভিষেকের
কেন্দ্রীয় বঞ্চনা, রাজ্যের প্রাপ্য টাকা এবং একাধিক ইস্যুতে কেন্দ্র সরকারকে আক্রমণ শানানোর পাশাপাশি রাজ্যের উন্নয়নের খতিয়ানও তুলে ধরবেন অভিষেক। পোস্টার প্রকাশ করে জানানো হয়েছে, গোপীনাথপুর মাঠে ৮ মার্চ দুপুর দুটোয় বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। সুন্দরবন সংগঠনিক জেলা তৃণমূলের ডাকে এই সমাবেশে মূল বক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সভাস্থল ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশাসনের প্রস্তুতি তুঙ্গে। ইতিমধ্যেই পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা একাধিক বৈঠক করেছেন। দফায় দফায় সভাস্থল পরিদর্শন করছেন তৃণমূল নেতাকর্মী ও পুলিশ-প্রশাসনের আধিকারিকরা।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
3h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
6h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
9h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
10h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
13h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
