Site Logo

বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলবেন ইয়ামাল? জল্পানর মধ্যেই মুখ খুললেন স্পেন কোচ

EBBS Desk·
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলবেন ইয়ামাল? জল্পানর মধ্যেই মুখ খুললেন স্পেন কোচ

আসন্ন বিশ্বকাপে ফেভারিটের তকমা নিয়েই নামছে তিকিতাকার দেশ স্পেন। তারুণ্যে ভরা স্পেন দলে আর্কষণের কেন্দ্রবিন্দুতে তরুণ ফুটবলার লামিনে ইয়ালাম। কিন্তু কেমন আছেন ইয়ামাল, তাঁকে নিয়ে জবাব দিলেন কোচ লুইস দে লা ফুয়েন্তে ।

Sponsored

Sranchi In Article

দলের তরুণ তারকা লামিনে ইয়ামাল (Lamine Yamal) ফিটনেস নিয়ে কয়েক দিন ধরেই জল্পনা চলছে। সেই প্রশ্নই গত কয়েকদিন ধরে ঘুরপাক খাচ্ছিল স্পেন সমর্থকদের মনে। চোট পাওয়ার পর থেকেই তাঁকে নিয়ে জল্পনার শেষ ছিল না। বিশ্বকাপের প্রথম ম্যাচে কি তাঁকে দেখা যাবে? আদৌ কি সময়মতো মাঠে ফিরতে পারবেন তিনি? নাকি আরও কিছুদিন অপেক্ষা করতে হবে? এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই এখন ব্যস্ত স্পেনের ফুটবলপ্রেমীরা।

তবে এবার সেই জল্পনার মধ্যেই মিলেছে স্বস্তির খবর। ইয়ামালের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে এবং তিনি দ্রুত সুস্থত হয়ে উঠছেন। যদিও এখনও তাঁকে নিয়ে কোনও তাড়াহুড়ো করতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। তবু বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে তাঁকে পাওয়া যেতে পারে বলেই আশাবাদী কোচিং স্টাফ। চোটের কারণে একটি প্রস্তুতি ম্যাচে খেলতে না পারলেও সব কিছু ঠিকঠাক চললে প্রথম ম্যাচেই তাঁকে দেখা যেতে পারে।

এদিকে প্রস্তুতি ম্যাচে স্পেনের পূর্ণ শক্তির দল দেখা যাবে না। চোটের কারণে আরও কয়েকজন ফুটবলার এখনও অনিশ্চিত, আবার ব্যস্ত মরসুমের পর কয়েকজনকে বিশ্রামও দেওয়া হচ্ছে। তবু বিশ্বকাপের আগে দলকে ছন্দে ফেরানোর কাজ চালিয়ে যাচ্ছে স্প্যানিশ শিবির। ২০১০ সালের বিশ্বজয়ের পর আর সেভাবে সাফল্য না পাওয়া স্পেন এবার নতুন উদ্যমে বিশ্বমঞ্চে নিজেদের প্রমাণ করার লক্ষ্য নিয়েই নামতে চলেছে।

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →