Site Logo

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

EBBS Desk·
বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল। বাকি গোল লামিন ইয়ামাল ও হাসান আলতামবাক্তির আত্মঘাতী গোল।

Sponsored

Sranchi In Article

প্রথম ম্যাচেই কেপ ভার্দের বিরুদ্ধে আটকে যায় স্প্যানিশরা(Spain)। জয়ে ফিরতে এই ম্যাচে চারটি বদল করেন স্পেনের কোচ লুই দে লা ফুয়েন্তে।   ইয়ামালকে প্রথম একাদশে রেখেছিলেন আক্রমণের লক্ষ্যে পেদ্রো পোরোকেও নামিয়েছিলেন। ফ্যাবিয়ান রুইজের পরিবর্তে দানি অলমোকে আনেন। গাভির জায়গায় এসেছিলেন আলেক্স বায়েনা।

Sponsored

Merlin In Article

চোটের সমস্যা এখনও পুরোপুরি মেটেনি ইয়ামালের।  স্প্রিন্ট টানতে সমস্যা হচ্ছে। কিন্ত তার পরেও ইয়ামাল তাতেই এলেন, দেখলেন, জয় দেখলেন।  ম্যাচের ১০ মিনিটে  মিকেল ওয়ারজাবালের পাস থেকে দুরন্ত ফিনিশ ইয়ামালের। দ্বিতীয় গোলটি আসে ২১ মিনিটে। কর্নার থেকে জটলার মধ্যে গোল করেন মিকেল ওয়ারজাবাল। ২৪ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন ওয়ারজাবাল

Sponsored

Shyam Sundar In Article

 

Sponsored

Camelia In Article

প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে। ম্যাচ পকেটে। দ্বিতীয়ার্ধের শুরুতেই আর ঝুঁকি না নিয়ে ইয়ামালকে তুলে নেন স্পেন কোচ। ৪৯ মিনিটে সৌদির ডিফেন্ডার হাসান আলতামবাক্তি আত্মঘাতী গোলের পর ম্যাচের স্কোরলাইন দাঁড়ায় ৪-০। ২ ম্যাচ শেষে চার পয়েন্ট হল স্পেনের।

Sponsored

Techno India In Article

স্পেনের জয়কে ছাপিয়ে চর্চায় ইয়ামালের পারফরম্যান্স। এবার স্পেন দল তরুণ স্ট্রাইকারের উপর কতটা নির্ভরশীল সেটা প্রথম ২ ম্যাচ থেকেই প্রমাণিত।

Sponsored

Probe In Article

-

-

-

-

-

Related Articles

More from শিরোনাম

View All →