Site Logo

WB Budget 2026-27: রাজ্যে ৪ নতুন বিমানবন্দর তৈরির ঘোষণা, জেলায় জেলায় মেট্রো! 

EBBS Desk·
WB Budget 2026-27: রাজ্যে ৪ নতুন বিমানবন্দর তৈরির ঘোষণা, জেলায় জেলায় মেট্রো! 

সোমবার প্রায় নব্বই মিনিট ধরে বিধানসভায় বাজেট বক্তৃতা পেশ করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Finance Minister)। একাধিক প্রকল্পের ঢালাও বরাদ্দের পাশাপাশি বিশেষ নজর দেওয়া হয়েছে পরিবহন সেক্টরে (Transpost Sector)। ২০২৬-২৭ অর্থ বর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে রাজ্য সরকারের (Govt of West Bengal) তরফে চারটি নতুন বিমানবন্দরের ঘোষণা করা হয়েছে। মন্ত্রী জানান, পুরুলিয়া, বালুরঘাট ও মালদায় নতুন বিমানবন্দর (New Airport) গড়া হবে। পাশাপাশি কোচবিহার বিমানবন্দরের সম্প্রসারণ করার প্রস্তাব দেওয়া হয়েছে। শহর কলকাতার পর এবার রাজ্যের অন্যান্য জেলাতেও মেট্রো (Metro Service) তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।

Sponsored

Sranchi In Article
এবারের বাজেটে কর্মসংস্থানে জোর দেওয়ার পাশাপাশি আকাশ, সড়ক, রেলপথ, সমুদ্র বন্দরের মধ্যে দিয়ে যোগাযোগ ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া হয়েছে। একদিকে যেমন ৪ নতুন বিমানবন্দরের জন্য ১০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে, পাশাপাশি কলকাতার চাপ কমাতে কল্যাণীতে বিমানবন্দর গড়ার কথাও বলেছেন অর্থমন্ত্রী। এদিনের বাজেট ঘোষণায়, দুর্গাপুর, আসানসোল ও শিলিগুড়ি মেট্রো চালুর বিষয়ে একটি সার্ভে করা হবে বলে জানান হয়েছে। এছাড়া ৯০০ কোটি টাকা ব্যয় করে একটি ৭.৪১ কিমি দীর্ঘ চিংড়িঘাটা থেকে নিউটাউন এলিভেটেড করিডর করা হবে।পূর্ব মেদিনীপুরে দাদনপাত্রবাড়ে একটি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে একটি বন্দর তৈরির ঘোষণাও করেছেন অর্থমন্ত্রী। - - - - - -  

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →