Site Logo

প্রকল্প অনুমোদনে গতি আনতে সিদ্ধান্ত, দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য

EBBS DESK·
প্রকল্প অনুমোদনে গতি আনতে সিদ্ধান্ত, দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য

উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের গতি আনতে প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করল রাজ্য সরকার (State Goverment)। অর্থ দফতরের জারি করা নির্দেশিকায় বিভিন্ন দফতরকে (Department) আরও বেশি অঙ্কের প্রকল্পে প্রশাসনিক অনুমোদন এবং আর্থিক ছাড়পত্র দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও প্রকল্প বাস্তবায়নের স্বার্থে এই পদক্ষেপ করা হয়েছে বলে অর্থ দফতর (Finance Department) সূত্রের খবর।

Sponsored

Sranchi In Article

নতুন নির্দেশিকা অনুযায়ী, পূর্ত, সেচ, জনস্বাস্থ্য কারিগরি, নগরোন্নয়ন, স্বাস্থ্য, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন-সহ একাধিক গুরুত্বপূর্ণ পরিকাঠামো দফতরকে সর্বোচ্চ ৩ কোটি টাকা পর্যন্ত প্রকল্পে প্রশাসনিক ও আর্থিক অনুমোদনের ক্ষমতা দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গ উন্নয়ন দফতর, পুরুলিয়া উন্নয়ন সংস্থা এবং সুন্দরবন বিষয়ক দফতরের ক্ষেত্রে এই সীমা নির্ধারণ করা হয়েছে ১ কোটি টাকা। অন্য সমস্ত দফতরের জন্য আর্থিক ক্ষমতার সীমা রাখা হয়েছে ৭৫ লক্ষ টাকা।

এতদিন অপেক্ষাকৃত ছোট ও মাঝারি প্রকল্পের ক্ষেত্রেও একাধিক স্তরে অনুমোদনের প্রয়োজন হত। ফলে প্রকল্প বাস্তবায়নে দেরি হত। নতুন ব্যবস্থায় সংশ্লিষ্ট দফতরগুলি অনেক দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে এবং মাঠপর্যায়ে কাজের গতি বাড়বে।

তবে অর্থ দফতর (Finance Department) স্পষ্ট করেছে, প্রতিটি ক্ষেত্রেই সংশ্লিষ্ট দফতরের আর্থিক উপদেষ্টার সম্মতি নিতে হবে এবং বাজেট বরাদ্দের বিষয়টি বিবেচনায় রাখতে হবে। অর্থাৎ আর্থিক শৃঙ্খলা বজায় রেখেই দফতরগুলিকে বাড়তি ক্ষমতা দেওয়া হয়েছে।

প্রশাসনিক মহলের মতে, পরিকাঠামো, স্বাস্থ্য, নগরোন্নয়ন এবং গ্রামীণ উন্নয়নের মতো ক্ষেত্রগুলিতে দ্রুত প্রকল্প বাস্তবায়নের জন্য এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। বিশেষ করে জেলা ও স্থানীয় স্তরের উন্নয়নমূলক প্রকল্পে অনুমোদনের জটিলতা কমবে এবং কাজের গতি বাড়বে বলেই মনে করা হচ্ছে। নির্দেশিকা জারির সঙ্গে সঙ্গেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →