এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল গড়াল মন্ত্রীর আক্রান্ত হওয়ার খবর পর্যন্ত। এটা লজ্জার। শনিবার ব্রিগেডগামী বিজেপির গুণ্ডাদের হাতে আক্রান্ত শশী পাঁজা। হামলা হয়েছে তাঁর বাড়িতেও। মন্ত্রী নিজে জানিয়েছেন বিজেপির হামলায় তিনি আহত। রাজ্যের মন্ত্রীর বাড়ি লক্ষ্য করে বিজেপি আশ্রিত গুন্ডারা যেভাবে হামলা চালিয়েছে, তার তীব্র নিন্দা জানিয়েছে তৃণমূল কংগ্রেস।
Sponsored

এলাকায় পরিস্থিতি সামলাতে দুষ্কৃতীদের ছোড়া পাথরের ঘায়ে আহত হয়েছেন বৌবাজার ও বড়তলা থানার ওসি। এছাড়াও আরও চার পুলিশকর্মী আহত হয়েছেন। রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে নিয়ে যান অন্য পুলিশকর্মীরা। উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। মোতায়েন হয়েছে র্যাফ।

গোটা ঘটনার জন্য বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছেন মন্ত্রী শশী পাঁজা। এই হামলা পরিকল্পিত বলে অভিযোগ করেছেন তিনি। শশী পাঁজার অভিযোগ, বহিরাগতদের নিয়ে ব্রিগেডে সভা করছে বিজেপি। আর এই বহিরাগতরাই বাস থেকে নেমে আমার বাড়ির সামনে প্ল্যাকার্ড ছিড়ে পালিয়ে গিয়েছে। কেন? সাহস থাকলে মুখোমুখি দাঁড়িয়ে মোকাবিলা করুক। এত কাপুরুষ যে মেন রাস্তার উপর আমার বাড়ির ঢোকার মুখে ওরা ভাঙচুর করেছে। ইট ছুড়েছে, আমার বাড়ির জানলার কাচ ভেঙে গিয়েছে।
লাঠি, বোমা, ইট, বোতল নিয়ে জনসভা করছে বিজেপি? শহরের রাজপথে তাণ্ডব চালাচ্ছে, ছাড় পেল না মহিলা পুলিশরাও। বাংলা দখল করতে গুন্ডারাজ চালাতে চাইছে বিজেপি, মানুষ বুঝে নেবে এই খুনি-গুন্ডাদের! বিজেপি কি এই পরিবর্তন আনতে চাইছে বাংলার বুকে? ব্রিগেডের নামে কলকাতাকে রক্তাক্ত করতে নেমেছে এরা। প্রশাসন অবিলম্বে পদক্ষেপ করুক।
আরও পড়ুন : আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি
শশী বলেন, "বিজেপি গুন্ডারা এ সব করেছে। আজ যে বাসগুলি ব্রিগেডে যাচ্ছে, সেগুলিতে রয়েছে ইট, কাচের বোতল, বোম। বহিরাগত গুন্ডাদের নিয়ে তারা ব্রিগেডে যাচ্ছে। গিরিশ পার্ক মেন রোডে আমার বাড়িতে হামলা করেছে। এরা গুণ্ডাও না। এরা খুনি। গণতন্ত্রের খুন করা হয়েছে। এরপরে পরপর এই বাড়িতে আক্রমণ চলায়। পুলিশকে হামলা চালায়। মহিলা পুলিশদেরও। লাঠিসোটা বোম, গুলি নিয়ে যাচ্ছে ব্রিগেডে। পিছনের গলিতে গিয়ে লুকিয়েছে। সেখান থেকে পাথর ছুঁড়ছে।"
তৃণমূলের অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রী। আরও জানিয়েছেন, দুষ্কৃতী তাণ্ডবের একাধিক ভিডিয়ো ও ছবি তাঁর হাতে আছে। সেই সমস্ত প্রমাণ নিয়ে থানায় অভিযোগ দায়ের করতে চলেছেন।

-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
Just now

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
3h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
6h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
7h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
10h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
23h ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
23h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
