Site Logo

আজই BSF-কে জমি হস্তান্তরের সম্ভাবনা, বিকেলে নবান্নে বৈঠক

EBBS Desk·
আজই BSF-কে জমি হস্তান্তরের সম্ভাবনা, বিকেলে নবান্নে বৈঠক

দেশের সীমান্ত সুরক্ষার কথা মাথায় রেখে BSF-কে জমি হস্তান্তরের কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী( CM Suvendu Adhikari), এবার সেই মতো বুধবার বিকেলে অফিসিয়াল ভাবে জমি হস্তান্তর করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে। বিকেল পাঁচটায় নবান্নে বিএসএফকে জমি হস্তান্তর করা নিয়ে বৈঠক ডাকা হয়েছে। উত্তরবঙ্গ থেকে ফিরে সরাসরি বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী।

Sponsored

Sranchi In Article

ছাব্বিশের বঙ্গ নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার অনুপ্রবেশকে ইস্যু করেছিলেন। কথা দিয়েছিলেন বিজেপি ক্ষমতায় এলে সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা হবে। সেই মতো রাজ্যের পালাবদলের পরই মন্ত্রিসভার প্রথম বৈঠকে জমি হস্তান্তর প্রসঙ্গে সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী। ক্যাবিনেট বৈঠকের দশ দিনের মাথায় সেই প্রক্রিয়ায় শুরু করে দেয় রাজ্য সরকার। ইতিমধ্যেই সীমান্তবর্তী এলাকায় জমি চিহ্নিত করে আউটপোস্ট-ফেনসিং-এর জন্য জমি হস্তান্তর প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানা গিয়েছে। নবান্ন সূত্রে খবর আজ প্রায় ১০০ একর জমি বিএসএফের হাতে তুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে রাজ্য। এদিন বিকেলের বৈঠকে থাকতে পারেন বিএসএফের ডিজিও।

-

-

-

-

-

-

 

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →