কলকাতা ২৮°সে
ব্রেকিং
সেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরসুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলাসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরসুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলা
শিরোনামরাজ্য

GTA-এর শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলা থেকে সরছে রাজ্য: ঘোষণা মুখ্যমন্ত্রীর, খুলছে CBI তদন্তের পথ

GTA-এর শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলা থেকে সরছে রাজ্য: ঘোষণা মুখ্যমন্ত্রীর, খুলছে CBI তদন্তের পথ

রাজ্যে পালাবদলের পরে গোর্খাল্যান্ড আঞ্চলিক প্রশাসন (GTA)-এর মাধ্যমে পাহাড়ে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে এবার CBI তদন্তের পথ খুলল। শুক্রবার নবান্নে পাহাড় সংক্রান্ত উচ্চপর্যায়ের বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানান, পূর্বতন তৃণমূল সরকারের আমলে হওয়া শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি সংক্রান্ত মামলায় আর রাজ্য সরকার বাধা হয়ে দাঁড়াবে না। শুভেন্দু অধিকারী বলেন, ”মামলাটা সুপ্রিম কোর্টে স্টে নিয়ে আছে। আমি মুখ্যসচিবকে বলেছি রাজ্য সরকার এখান থেকে বেরিয়ে আসবে। তাহলে সিবিআই তদন্ত হতে পারবে।”

Sponsored

Sranchi In Article

এদিন বৈঠকে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং ও রোশন গিরিকে পাশে বসিয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, জিটিএ-র অধীনে চারশোরও বেশি শিক্ষক পদে অবৈধ নিয়োগ করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে কলকাতা হাই কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। কিন্তু তৎকালীন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে (Supreme Court) গিয়ে ওই তদন্তের উপর স্থগিতাদেশ আনায় তদন্ত কার্যত থমকে যায়। মুখ্যমন্ত্রী বলেন, ”প্রায় চারশোর বেশি শিক্ষককে অবৈধভাবে নিয়োগ করা হয়েছিল। কলকাতা হাই কোর্টে মামলা ছিল। CBI তদন্তের নির্দেশ হয়েছিল। তদানীন্তন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে এই মামলায় স্থগিতাদেশ দিয়ে রেখেছে।”

ইতিমধ্যেই মুখ্যসচিব মনোজ আগরওয়ালকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকার মামলা থেকে সরে দাঁড়ালে হাই কোর্টের নির্দেশ কার্যকর করে সিবিআই ফের তদন্ত শুরু করতে পারবে।
আরও খবর: কালিম্পং-কার্শিয়াং-মিরিকে প্রশাসক বসাচ্ছে রাজ্য: ঘোষণা মুখ্যমন্ত্রীর, বিপর্যয় মোকাবিলায় সমন্বয় বাড়ানোর নির্দেশ

শুধু শিক্ষক নিয়োগ নয়, জিটিএ-র একাধিক প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগও সামনে এসেছে। গোর্খা জনমুক্তি মোর্চার পক্ষ থেকে অমৃত প্রকল্পে প্রায় ১২০০ কোটি টাকার জল সরবরাহ প্রকল্পে দুর্নীতির অভিযোগ জানানো হয়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি জিটিএ-র সাধারণ প্রশাসনিক কাজকর্ম নিয়েও একাধিক অভিযোগ জমা পড়েছে। এই পরিস্থিতিতে পৃথক তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। স্বরাষ্ট্র দফতরের অধীনে একটি বিশেষ অনুসন্ধানকারী দল গঠন করে সাত দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। একই সঙ্গে অমৃত প্রকল্পের অভিযোগও খতিয়ে দেখতে পুর ও নগরোন্নয়ন দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সংস্থাকে কালো তালিকাভুক্ত রাখার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

More from শিরোনাম

View All →