Site Logo

মমতার পদযাত্রা ঘিরে জনজোয়ারে ভাসল রাজপথ, ফুল-মালায় বরণ জননেত্রীকে

EBBS DESK·
মমতার পদযাত্রা ঘিরে জনজোয়ারে ভাসল রাজপথ, ফুল-মালায় বরণ জননেত্রীকে

নির্বাচনের আগে নীবিড় জনসংযোগে বাড়তি জোর তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। শুক্রবার পরপর দুটি পদযাত্রা করেন তৃণমূল সুপ্রিমো। পদযাত্রা ঘিরে এলাকাজুড়ে দেখা যায় ব্যাপক উৎসাহ, ভিড় এবং সমর্থকদের উচ্ছ্বাস। রাস্তার দু’ধারে দাঁড়িয়ে বহু মানুষ মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান। কেউ ফুল ছিটিয়ে, কেউ আবার উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা জানান তাঁকে।

Sponsored

Sranchi In Article

প্রথম পদযাত্রা মমতার (Mamata Banerjee) নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে। শুরু হয় গোপালনগর মোড় থেকে পরমহংসদেব রোড (Gopalnagar More to Paramhansadev Road) পর্যন্ত। এই পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিম এবং তাঁর মেয়ে প্রিয়দর্শিনী হাকিম (Priyadarshini Hakim)। পথে চলতে চলতে বহু মানুষের সঙ্গে হাত মেলাতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। দূর থেকে হাত নেড়ে শুভেচ্ছা জানান স্থানীয়দের। সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

পদযাত্রার সময় এক ভক্তের কাছ থেকে মা কালীর ফোটো উপহার পান মমতা। তাঁকে দেখতে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধের সঙ্গে হাত মেলান তিনি। সাধারণ মানুষ তাঁকে উত্তরীয় পরিয়ে সম্মান জানান। চলার পথে একসময় রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধাও জানান তৃণমূল সুপ্রিমো।

এরপর মমতা দ্বিতীয় পদযাত্রা করেন দলীয় প্রার্থী ফিরহাদ হাকিমের (Firhad Hakim) সমর্থনে। হরিসভা স্ট্রিট ক্রসিং থেকে কার্ল মার্কস সরণি পর্যন্ত (Harisava Street Crossing to Karl Marx Sarani)। সেখানেও সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। স্থানীয় বাসিন্দারা মুখ্যমন্ত্রীকে মালা পরিয়ে স্বাগত জানান। পদযাত্রা জুড়ে ছিল উৎসবের আবহ। একটি মন্দিরে দাঁড়িয়ে প্রণাম করতেও দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূল সুপ্রিমোর পদযাত্রা ঘিরে জনজোয়ারে ভাসে রাজপথ।

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

অভিষেকের ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আর্জি খারিজ, রাজ্যকে কী নির্দেশ আদালতের
শিরোনাম

অভিষেকের ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আর্জি খারিজ, রাজ্যকে কী নির্দেশ আদালতের

Just now

প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের
শিরোনাম

প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের

2h ago

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
শিরোনাম

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের

2h ago

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
শিরোনাম

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের

18h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
শিরোনাম

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে

21h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
শিরোনাম

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে

1d ago

More from শিরোনাম

View All →