সামার ক্যাম্পে মর্মান্তিক মৃত্যু! স্কুলের সুইমিং পুলে ডুবে প্রাণ গেল ছাত্রের

এক বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলে ষষ্ঠ শ্রেণীর ছাত্রের মর্মান্তিক মৃত্যু। ঘটনাটি ঘটেছে আসানসোলের সেন্ট ভিনসেন্ট স্কুলে (St. Vincent's School in Asansol)। স্কুলে সামার ক্যাম্প (Summer Camp) চলাকালীন সুইমিং পুলে (Swimming Pool) সাঁতার শেখার সময় অসুস্থ হয়ে মৃত্যু হয় আদ্বিক হিলারিয়ানের (Advik Hilarion)। আসানসোলের চেলিডাঙা এলাকার (Chelidanga area of Asansol) বাসিন্দা ওই পড়ুয়া। ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে পরিবার এবং স্কুলে।
Sponsored

২১ মে থেকে শুরু হয়েছে সামার ক্যাম্প (Summer Camp), চলবে ১১ জুন পর্যন্ত। সময় সকাল সাড়ে ৭টা থেকে বেলা ১০টা পর্যন্ত। বৃহস্পতিবার সকালেও সে নির্ধারিত সময়েই প্রথম ব্যাচের সুইমিং সেশনে যোগ দেয়। ওয়ার্মআপের (Warm up) পর অন্য ছাত্রদের সঙ্গে জলে নামে আদ্বিক। আচমকা সে সুইমিং পুলে ডুবে যায় বলে অভিযোগ। দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে কাছের একটি বেসরকারি নার্সিংহোমে (Nursing Home) নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সাঁতার শেখানোর সময় পর্যাপ্ত ট্রেনার বা নিরাপত্তাকর্মী উপস্থিত ছিলেন কি না, তা নিয়েও উঠছে প্রশ্ন।
আরও খবর: আপত্তিকর শব্দ ব্যবহার! কল্যাণের বিরুদ্ধে অভিযোগ কাকলির
ঘটনার তদন্ত শুরু করেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ (Asansol South Police Station Police)। স্কুল কর্তৃপক্ষ (School Authorities) জানিয়েছে, এই কঠিন সময়ে তারা মৃত ছাত্রের পরিবারের পাশে রয়েছে এবং তদন্তে সবরকম সহযোগিতা করা হবে। স্কুলের প্রিন্সিপাল রবি ভিক্টর (Principal Ravi Victor) বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং গোটা বিষয়টি এখন পুলিশের তদন্তাধীন। স্থানীয় বিধায়ক দুর্গেশ নাগিও (MLA Durgesh Nagio) জানান, সুইমিং পুলে কীভাবে এই দুর্ঘটনা ঘটল এবং সেই সময় দায়িত্বপ্রাপ্ত শিক্ষক বা প্রশিক্ষকেরা কোথায় ছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্কুল চত্বর ও হাসপাতালে উত্তেজনার পরিবেশ তৈরি হয়।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
2h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
5h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
6h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
9h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
22h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
22h ago
More from শিরোনাম
View All →
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
23h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
23h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
23h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
23h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
1d ago
