Site Logo

IPL: দাদার থেকে টিপস পেলেন গিল! ইডেনের গ্যালারিতে তারকা অতিথিক3

EBBS Desk·
IPL: দাদার থেকে টিপস পেলেন গিল! ইডেনের গ্যালারিতে তারকা অতিথিক3

শনিবার গুজরাট টাইটান্স কেকেআর(KKR) ম্যাচে আগে শুক্রবার ইডেনে তারকা অতিথি সিনিয়র গিল।

Sponsored

Sranchi In Article

শুক্রবার ইডেনে গুজরাট দল অনুশীলনে নামতেই ক্লাব হাউসের লোয়ারের একদম সামনে বসতে দেখা গেল এক সুঠাম মধ্য বয়সী একজনকে। দ্রুত তাঁকে আবিস্কার করতে ভুল হল না। তিনি লক্ষ্মীন্দর গিল।

ছেলের অনুশীলন দেখতে হাজির গিলের বাবা গুজরাট অধিনায়ক ইডেনে পিচ দেখলেন , সেই সময় পিচে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দাদার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন গিল।

শেষ বার নভেম্বর মাসে ভারত দক্ষিণ আফ্রিকা ম্যাচে ইডেনে এসেছিলেন। চোট পেয়েছিলেন গিল, ফলে সেবার একরাশ উদ্বেগ নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল
লক্ষ্মীন্দরকে।

কেকেআর জার্সিতে আইপিএল অভিষেক হয়েছিল গিলের। ফলে লক্ষ্মীন্দরের কাছে ইডেন নতুন নয়। এর আগে অনেক বার ইডেনে এসেছিলেন ।

সাংবাদিকদের সামনে স্পিকটি নট। তবু হালকা করে বললেন, এর আগে ইডেনে বি ব্লকে ভিআইপি বক্সে খেলা দেখতাম। শেষ বার নভেম্বর মাসে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দেখতে এসেছিলাম। এখানে আগেও অনেকবার এসেছি। এখানে পরিবেশ খুব ভালো।

এদিকে টানা পাঁচটি ম্যাচ জিতে আইপিএলের পয়েন্ট টেবিলে এক নম্বরে আছে গুজরাট। কাল জিতলেই প্লে অফ নিশ্চিত হয়ে যাবে গিলদের দলের।

যদিও তারা কেকেআর কে যথেষ্ট করছে ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এসে গুজরাট দলের ডিরেক্টর অফ ক্রিকেট বিক্রম শোলানকি বলেন, কেকেআর খুব ভাল খেলছে শেষ ৫ ম্যাচে দারুন ভাবে ফিরে এসেছে আমরা সব প্রতিপক্ষকে সম্মান দি আমাদের লক্ষ্য ভালো ক্রিকেট খেলা।

টিম কম্বিনেশন নিয়ে বিক্রম বলেন, "কে খেলবে কে খেলবে না সেটা ক্যাপ্টেন ও আসিস ঠিক করে ।আমি শুধু পরের ম্যাচে নিয়ে ভাবি গত মরশুম বা পয়েন্ট টেবিলে অবস্থান নিয়ে কিছু ভাবি না। আমরা শুধু ফোকাস করছি আগামী ম্যাচ নিয়ে।"

-

-

-

-

-

 

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →