Site Logo

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির জের, দুবাইয়ে আটকে শুভশ্রী

EBBS Desk·
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির জের, দুবাইয়ে আটকে শুভশ্রী

দুবাইয়ে বেড়াতে গিয়ে ইউভানকে নিয়ে আটকে পড়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। আপাতত হোটেলে নিরাপদেই রয়েছেন তাঁরা, জানিয়েছেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। পরিস্থিতির দিকে নজর রাখছেন পরিচালক। রাজের কথায়, "এখনই প্যানিক করছি না দু-একটা দিন দেখছি আশাকরি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।' আরও পড়ুন: মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে রবিবার দেশ জুড়ে বাতিল ৪৪৪ বিমান!

Sponsored

Sranchi In Article

ছেলে ইউভানের পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় শনিবার দুবাই বেড়াতে যান টলিউডের লেডি সুপারস্টার। কিন্তু যেভাবে রাত থেকে পরিস্থিতি দ্রুত ভয়ংকর আকার ধারণ করেছে তাতে নায়িকার ফিরে আসা নিয়ে সংশয় তৈরি হয়েছে। এই প্রসঙ্গে বিধায়ক পরিচালক রাজ চক্রবর্তীকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, শুভশ্রী আপাতত তাঁর বন্ধুর বাড়িতেই আছেন। এখনই দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা বা সরকারি সাহায্যের দিকে যেতে চাইছেন না তিনি। যেহেতু এই মুহূর্তে শয়ে শয়ে বিমান বাতিল করা হয়েছে তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চাইছেন রাজ (Raj Chakraborty)। ইয়ালিনি আপাতত কলকাতায় বাবার সঙ্গেই রয়েছে।

-

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →