সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে 'বন্দেমাতরম মিউজিয়াম' তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay) শ্রদ্ধা জানিয়ে বাংলায় জাতীয় মানের 'বন্দেমাতরম মিউজিয়াম' (Vandemataram Museum) তৈরীর কথা বললেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পাশাপাশি রাজ্য সরকারের (Govt of West Bengal) তথ্যসংস্কৃতি দফতরের তরফে আয়োজিত এই অনুষ্ঠান থেকেই পূর্বতন তৃণমূল সরকারকে আক্রমণও করেছেন মুখ্যমন্ত্রী (CM)।

Sponsored

ঋষি বঙ্কিমের জন্মবার্ষিকীতে শুক্রবার পশ্চিমবঙ্গ সরকারের (Govt of West Bengal) তরফে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন সকালে ১১টা নাগাদ 'সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের স্মৃতি গ্রন্থাগার'-এর অনুষ্ঠানে পৌঁছে যান রাজ্যের প্রশাসনিক প্রধান। সঙ্গে ছিলেন শিল্পমন্ত্রী তাপস রায়। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক এবং অন্যান্য সরকারি আধিকারিকরাও। সাহিত্য সম্রাটের মূর্তি ও প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'বিগত সরকার ছিল তোষণের সরকার, দুর্নীতি আর পরিবারতন্ত্রে বিশ্বাসী সরকার বাংলাকে পিছিয়ে দিয়েছে। রাজ্যে বর্তমানে রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এবার কাজ হবে। বন্দেমাতরমের সার্ধশতবর্ষ উপলক্ষে এ রাজ্যে জাতীয় মানের 'বন্দেমাতরম মিউজিয়াম' তৈরি হবে। বাজেটে এই নিয়ে বলাও হয়েছে।' বিরোধী দলনেতা থাকাকালীন তাঁকে কীভাবে বঙ্কিম জন্মজয়ন্তীর অনুষ্ঠানে আসতে বাধা দেওয়া হয়েছিল সে কথাও উল্লেখ করে শুভেন্দু বলেন, 'চিরদিন কাহারো সমান নাহি যায়। জনগণ বিচার করে দিয়েছে। যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন।
Sponsored

এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই প্রথমবার বঙ্কিমচন্দ্রের জন্মদিনে তাঁর স্মৃতি গ্রন্থাকারে এভাবে অনুষ্ঠানের আয়োজন করেছে রাজ্য সরকার। সঙ্গে রয়েছে গ্রন্থাগার দফতর ও কলকাতা কর্পোরেশন (KMC)। এদিন সাংবাদিকদের প্রশ্নের তারাতলার উদ্ধারকাজ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, কাজ অনেকটাই হয়ে এসেছে। বৃষ্টির জন্য কিছুটা সমস্যা হয়েছিল তবে আজকেও কাজ চলছে। উদ্ধার সম্পূর্ণ হয়ে গেলে NDRF-র তরফ থেকে জানানো হলে তিনি সেই মতো পরবর্তী নির্দেশ দেবেন। ইউসিসি প্রসঙ্গ নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন অন্যান্য রাজ্যের মতো নিয়ম মেনে এ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু হবে। তবে এই সংক্রান্ত যা বক্তব্য সবটাই বিধানসভায় বলা হবে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
12h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
12h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
12h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
12h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
13h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
13h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
14h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
14h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
15h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
15h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
16h ago
