প্রধানমন্ত্রীর পথে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন শুভেন্দু, বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রবেশ মুখ্যমন্ত্রীর

জ্বালানি বাঁচানোর আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister)। সেই মতো বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই বড় সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার, বিধানসভায় শপথ গ্রহণ অনুষ্ঠানের পরে তিনি জানান, প্রধানমন্ত্রীর মতোই নিজের কনভয়ে গাড়ির সংখ্যা কমিয়ে দিয়েছেন শুভেন্দু। শুধু মুখ্যমন্ত্রী নন, জ্বালানি বাঁচাতে বিজেপি বিধায়করাও বাসে চড়ে বিধানসভায় শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে যাবেন।
Sponsored

জ্বালানি বাঁচাতে নিজের কনভয়ের (Convoy) সংখ্যা ৫০ শতাংশ কমিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই পথ ধরেই নিজের কনভয়ের সংখ্যা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। বিধানসভার বাইরে দাঁড়িয়ে তিনি বলেন, “নিরাপত্তারক্ষীদের বলেছি অপ্রয়োজনীয় গাড়িগুলোকে সরিয়ে দিতে।” জ্বালানি বাঁচাতে বিজেপি বিধায়করাও বাসে চড়ে বিধানসভায় শপথ গ্রহণ অনুষ্ঠানে আসেন। আগামী দিনেও জ্বালানি বাঁচাতে নেতা-মন্ত্রীরা এই পথে হাঁটবেন বলে মনে করা হচ্ছে।
আরও খবর: দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর
এদিন, সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রণাম করে বিধানসভায় ঢোকেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। স্বাগত জানান প্রোটেম স্পিকার তাপস রায় (Tapas Ray)। প্রথামাফিক বিধানসভা চত্বরে মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়। বি আর অম্বেডকরের মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী। এর পরে বিধানসভায় মুখ্যমন্ত্রীর জন্য নির্দিষ্ট ঘরে যান শুভেন্দু। সেখানে পুজো দেন। সমাজমাধ্যমে এই পুজোর ভিডিও পোস্ট করেন তিনি। ঘণ্টা বাজিয়ে পুজো করেন শুভেন্দু। পাশে পুরোহিতও ছিলেন। শঙ্খও বাজানো হয়। মুখ্যমন্ত্রীর ঘর থেকে অধিবেশন কক্ষে চলে যান শুভেন্দু। প্রথম বিধায়ক হিসাবে তাঁকে শপথবাক্য পাঠ করান প্রোটেম স্পিকার।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
4h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
8h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
10h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
12h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
15h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
