এক রানের জন্য ত্রি-শতরানের স্বপ্নভঙ্গ , মার্টিন ক্রো-র সঙ্গে একই তালিকায় সুদীপ

রঞ্জি ট্রফির (Ranji Trophy)কোয়ার্টার ফাইনালে ১ রানের জন্য ট্রিপল সেঞ্চুরি হাতছাড়া হল সুদীপ কুমার ঘরামির(Sudip Gharami )। কল্যাণীতে অন্ধপ্রদেশের বিরুদ্ধে এল না ৩০০, ২৯৯ রানে বোল্ড আউট হলেন সুদীপ ঘরামি। প্রথম শ্রেণির ক্রিকেটের ইতিহাসে তৃতীয় ব্যাটার হিসেবে ২৯৯ রানে আউট হলেন নৈহাটির বঙ্গ সন্তান। সেঞ্চুরি হাতছাড়া শাকির হবিব গান্ধীরও (৯৫)। শেষবেলায় অর্ধশতরান পূর্ণ করলেন মহম্মদ শামি ৫৩(৩৩)। বঙ্গ ব্যাটারদের দাপটে বাংলার লিড ৩৩৪রান। ফলে সেমিফাইনাল কার্যত নিশ্চিত লক্ষ্মীরতম শুক্লার দলের।
Sponsored

ক্রিজে দীর্ঘক্ষণ সময় কাটিয়েও ৩০০-র স্বপ্ন পূরণ হল না । ৫৯৬ বলে ২৯৯ রান করলেন । ৩১টি চার ও ৬টি ছক্কায় সাজানো ছিল সুদীপের (Sudip Gharami)ইনিংস । রঞ্জি ট্রফিতে এত বল বাংলার কোনও ব্যাটার কোনওদিন খেলেননি ।
প্রথম শ্রেণির ম্যাচে মার্টিন ক্রো ২৯৯ রানে আউট হয়েছিলেন। নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ১৯৯০-৯১ মরশুমে বেসিন রিজার্ভে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৯৯ রানে আউট হন ।
বাংলার তৃতীয় ব্যাটার হিসাবে ট্রিপল সেঞ্চুরি করার সুযোগ ছিল সুদীপের সামনে । দেবাঙ্গ গান্ধী ও মনোজ তিওয়ারি ছাড়া রঞ্জি ট্রফিতে বাংলার আর কেউই ত্রিশতরান করেননি । অল্পের জন্য সেই তালিকায় নাম উঠল না সুদীপের।
দ্বিতীয় দিন যখন ব্যাট করতে নামেন সুদীপ, বাংলার রান ৩ উইকেটে ৪৩। কঠিন সময়ে বুক চিতিয়ে লড়াই করলেন সুদীপ। তাঁকে সঙ্গ দিলেন সুমন্ত গুপ্ত, শাকির গান্ধী। কিন্তু টলানো যায়নি সুদীপের মজবুত ডিফেন্সকে। তৃতীয় দিনের শেষে ৪৫১ বলে ২১৬ রানে অপরাজিত ছিলেন। চতুর্থ দিনে ২৯৯ রানেই আউট হলেন। মাঠে থাকা সবাই দাঁড়িয়ে অভিবাদন জানালেন, দলের সবাই কুর্ণিশ জানালেন সুদীপ। তরুণ বঙ্গ ব্যাটারের ইনিংসটা বাংলা ক্রিকেটে ইতিহাস হয়ে থাকবে।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
3h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
6h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
9h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
10h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
13h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
